বাইরে মুচমুচে, ভিতরে নরম! বর্ষার বিকেলে বানিয়ে ফেলুন সুস্বাদু আলু-পনির পকোড়া

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষার দিনে এক কাপ ধোঁয়া ওঠা চা আর সঙ্গে গরম গরম পকোড়া হলে কথাই নেই। তবে যদি সাধারণ আলুর পকোড়ার বদলে একটু নতুন স্বাদ চান, তাহলে ট্রাই করুন আলু পনির পকোড়া। নরম পনিরের উপর মশলাদার আলুর আস্তরণ, বাইরে খাস্তা বেসনের কোটিং প্রতিটি কামড়েই মিলবে দারুণ স্বাদ। মাত্র ২৫ মিনিটেই তৈরি হয়ে যাবে এই মুখরোচক স্ন্যাকস ।

উপকরণ

পনির (৫টি মোটা টুকরো), সেদ্ধ আলু (১টি), বেসন (৩ টেবিল চামচ), লাল লঙ্কার গুঁড়ো (½ চা চামচ), গোলমরিচ গুঁড়ো (½ চা চামচ) চাট মশলা (½ চা চামচ), নুন (স্বাদমতো), জল (ব্যাটার তৈরির জন্য), ভাজার জন্য পরিমাণমতো তেল।

প্রদ্ধতি

পনির মোটা টুকরো করে কেটে আলাদা করে রাখুন। একটি পাত্রে সেদ্ধ আলুর সঙ্গে লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচ, চাট মশলা ও নুন মিশিয়ে মসৃণ পুর তৈরি করুন। প্রতিটি পনিরের টুকরো আলুর মশলা দিয়ে চারদিক থেকে ভালভাবে মুড়ে দিন। অন্য একটি বাটিতে বেসন, সামান্য নুন ও জল দিয়ে মাঝারি ঘন ব্যাটার তৈরি করুন। আলু মোড়ানো পনির ব্যাটারে ডুবিয়ে গরম তেলে মাঝারি আঁচে ভাজুন। সোনালি ও মুচমুচে হয়ে গেলে তুলে নিন। মাঝখান থেকে কেটে গরম গরম পরিবেশন করুন। পুদিনা-ধনেপাতার চাটনি, টমেটো সস কিংবা কাসুন্দির সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যায়। এক কাপ আদা এলাচ চায়ের সঙ্গে এই আলু-পনির পকোড়া বর্ষার সন্ধ্যাকে করে তুলবে আরও জমজমাট।

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ