চুল নষ্ট করছে ৪ লুকোনো রাসায়নিক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সুন্দর, ঘন ও উজ্জ্বল চুলের জন্য নিয়মিত শ্যাম্পু, কন্ডিশনার, সিরাম বা হেয়ার স্প্রে ব্যবহার করা হয়। কিন্তু এইসব পণ্যের মধ্যেই লুকিয়ে রয়েছে এমন কিছু ক্ষতিকর রাসায়নিক উপাদান , যা ধীরে ধীরে চুলকে করে তুলছে দুর্বল, শুষ্ক ও প্রাণহীন। সম্প্রতি এক চর্মরোগ বিশেষজ্ঞ সতর্ক করে জানিয়েছেন, হেয়ার কেয়ার পণ্যে থাকা কয়েকটি সাধারণ কেমিক্যাল দীর্ঘমেয়াদে চুলের মারাত্মক ক্ষতি করতে পারে। বিশেষজ্ঞের মতে, অনেকেই পণ্য কেনার সময় শুধু ব্র্যান্ড বা সুগন্ধ দেখেন, কিন্তু উপাদানের তালিকা খেয়াল করেন না। আর সেখানেই লুকিয়ে থাকে বিপদ।

বিশেষজ্ঞদের মতে, যে চারটি রাসায়নিক  অতিরিক্ত মাএায় চুলের ক্ষতি করে তার মধ্যে  অন্যতম হল সালফেট। সাধারণত শ্যাম্পুতে ফেনা তৈরির জন্য এই উপাদান ব্যবহার করা হয়। কিন্তু সালফেট মাথার ত্বকের প্রাকৃতিক তেল সরিয়ে দেয়, ফলে চুল  শুষ্ক হয়ে উঠে। দ্বিতীয় ক্ষতিকর উপাদান হল প্যারাবেন। এটি মূলত পণ্যকে দীর্ঘদিন সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। তবে বিশেষজ্ঞদের দাবি, প্যারাবেন স্ক্যাল্পে অ্যালার্জি বা জ্বালাভাব তৈরি করতে পারে এবং চুল পড়ার সমস্যাও বাড়িয়ে দিতে পারে।এছাড়াও রয়েছে ফরম্যালডিহাইড, যা বহু সময় স্মুথেনিং বা স্ট্রেটেনিং ট্রিটমেন্টে ব্যবহৃত হয়। এটি শুধু চুলের ক্ষতিই করে না, দীর্ঘদিন ব্যবহারে শ্বাসকষ্ট বা ত্বকের সমস্যার ঝুঁকিও বাড়াতে পারে। চতুর্থ উপাদান সিলিকন চুলকে সাময়িকভাবে চকচকে দেখালেও, এটি চুলের উপর একটি স্তর তৈরি করে দেয়। ফলে প্রয়োজনীয় আর্দ্রতা চুলের ভিতরে পৌঁছাতে পারে না এবং সময়ের সঙ্গে চুল আরও প্রাণহীন হয়ে পড়ে।

রাসায়নিক ক্ষতির অন্যতম লক্ষণগুলি হল চুল শুষ্ক এবং ভঙ্গুর হয়ে যাওয়া,ফাটা বা চুল ভেঙে যাওয়ার পরিমাণ বৃদ্ধি, চুলের স্বাভাবিক জেল্লা ও উজ্জ্বলতা কমে যাওয়া, মাথার ত্বকে চুলকানি, লালচে ভাব বা ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়, চুলের  স্বাভাবিক গঠনের পরিবর্তন ঘটে, যেমন চুল খুব নিস্তেজ হয়ে যাওয়া বা অতিরিক্ত কোঁকড়ানো (frizz) হয়ে যাওয়া। এই সমস্যার সমাধানে বিশেষজ্ঞরা কিছু সহজ অভ্যাস মেনে চলার পরামর্শ দিয়েছেন, হেয়ার ড্যামেজ এড়াতে ‘সালফেট-ফ্রি’ এবং ‘প্যারাবেন-ফ্রি’ পণ্য ব্যবহার করা উচিত। পাশাপাশি অতিরিক্ত হিট স্টাইলিং এড়ানো, নিয়মিত তেল ব্যবহার এবং ভেজা চুলে বেশি টানাটানি না করার পরামর্শও দেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, চুলের স্বাস্থ্য ভাল রাখতে সবসময় দামি পণ্যের প্রয়োজন হয় না। বরং পণ্যের উপাদান সম্পর্কে সচেতন হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ভুল কেমিক্যালযুক্ত পণ্য দীর্ঘদিন ব্যবহার করলে চুলের স্বাভাবিক উজ্জ্বলতা ও শক্তি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

জুনের শুরুতেই কর্কট রাশিতে গুরুর প্রবেশ, ভাগ্যের দরজা খুলবে কাদের?

আজকের রাশিফল: পায়ে আঘাতের সম্ভাবনা কর্কটের, মতবিরোধ এড়িয়ে চলবেন কারা?

ত্বিশা শর্মার রহস্য মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল সুপ্রিম কোর্ট, সোমবারে শুনানি

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

কলকাতা পুরসভার ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তোলাবাজির অভিযোগে গ্রেফতার

মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া পাক সেনাপ্রধানকে কড়া কথা শোনালেন ইরানের স্পিকার

প্লে-অফের দৌড়ের লড়াইয়ে থাকতে পঞ্জাবের চাই ১৯৭ রান

রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, কী কী করা যাবে না…

কত শূন্যপদ? সরকারি দফতরগুলোর কাছে ৩ জুনের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

মোদিকে আমেরিকা সফরের জন্য আমন্ত্রণ জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

চুল নষ্ট করছে ৪ লুকোনো রাসায়নিক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

প্রখর তাপপ্রবাহে শান্তিপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে জলছত্র, দেওয়া হচ্ছে তরমুজ ও জল

ঘরে বসে প্রতি মাসে ঢুকবে ১০ হাজার টাকা, Post Office-এর এই স্কিম সম্পর্কে জানেন?