আজ শনিবার দেবশয়নী একাদশী, ৪ রাশির জাতকদের ভাগ্য চমকাবে

Share:

নিজস্ব প্রতিনিধি: আষাঢ়ের দেবশয়নী একাদশী শুধু একটি পবিত্র তিথিই নয়, জ্যোতিষশাস্ত্রের মতে এটি ভাগ্য পরিবর্তনেরও এক বিরল মুহূর্ত। কেননা, দেবশয়নী একাদশীর দিন থেকেই যোগনিদ্রায় যান ভগবান বিষ্ণু, শুরু হয় চাতুর্মাস। তবে ২০২৬ সালের দেবশয়নী একাদশীতে  একাধিক বিরল শুভ যোগের সংমিশ্রণে কিছু রাশির জীবনে খুলতে পারে সৌভাগ্যের নতুন দিগন্ত। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি ‘দেবশয়নী একাদশী’ নামে বিশেষভাবে পরিচিত। আজ রবিবার ২৫ জুলাই পালিত হবে এই বিশেষ একাদশী। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এদিন থেকেই ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে চার মাসের জন্য যোগনিদ্রায় প্রবেশ করবেন। 

চাতুর্মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই বিয়ে, গৃহপ্রবেশ, উপনয়ন, মুণ্ডনসহ বিভিন্ন শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠান সাময়িকভাবে স্থগিত রাখা হয়। বিশ্বাস করা হয়, ভগবান বিষ্ণুর নিদ্রাকালীন সময়ে বিশ্ব পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন ভগবান শিব ও দেবী পার্বতী। তাই দেবশয়নী একাদশীর পর থেকেই শুরু হয় শ্রাবণ মাস, যা শিবের আরাধনার জন্য সর্বাধিক পবিত্র বলে বিবেচিত। পুরাণে উল্লেখ রয়েছে, এই চার মাস ভগবান বিষ্ণু রাজা বলির গৃহে অবস্থান করেন এবং কার্তিক মাসের দেবউঠনি একাদশীতে পুনরায় জাগ্রত হন। সেই দিন থেকেই আবার শুভ কাজের সূচনা করা হয়।

একাদশী তিথির সময়

পঞ্জিকা অনুযায়ী আষাঢ় শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হয়েছে শুক্রবার ২৪ জুলাই সকাল ৯টা ১২ মিনিটে। শেষ হবে আজ শনিবার ২৫ জুলাই সকাল ১১টা ৩৪ মিনিটে। উদয়তিথি অনুসারে ২৫ জুলাই উপবাস পালন করা হবে, আর ২৬ জুলাই রবিবার সকালে পারণ করা হবে। এবারের দেবশয়নী একাদশীতে একসঙ্গে তৈরি হচ্ছে অমৃতসিদ্ধি যোগ, ব্রহ্ম যোগ, ইন্দ্র যোগ, শিববাস যোগ, পুষ্য নক্ষত্র, পাশাপাশি সূর্য ও উচ্চস্থ বৃহস্পতির শুভ অবস্থান। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই বিরল সংযোগে করা জপ, তপস্যা, উপবাস, পুজো ও দান বহুগুণ পুণ্যফল এনে দিতে পারে।

কীভাবে করবেন পুজো?

ভগবান বিষ্ণুকে পঞ্চামৃত, গঙ্গাজল অথবা জাফরান মেশানো দুধ দিয়ে অভিষেক করানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হলুদ রঙের বস্ত্র, হলুদ ফুল ও মৌসুমি ফল নিবেদন করলে শুভ ফল লাভের সম্ভাবনা বৃদ্ধি পায়। সন্ধ্যায় তুলসী গাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ‘ওঁ নমো ভগবতে বাসুদেবায়’মন্ত্র জপ করতে করতে ১১ বার প্রদক্ষিণ করলে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয় বলে বিশ্বাস।

এই দিনে কী দান করবেন?

দেবশয়নী একাদশীতে সামর্থ্য অনুযায়ী ছোলার ডাল, হলুদ, কলা, পিতলের বাসন এবং হলুদ রঙের বস্ত্র দান করলে সংসারে সুখ-শান্তি বজায় থাকে এবং আর্থিক সংকট অনেকটাই দূর হয় বলে ধর্মীয় বিশ্বাস। এছাড়াও বিষ্ণু সহস্রনাম পাঠ অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

এই ৪ রাশির উপর থাকবে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা

মেষ: আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে। নতুন কাজ, ব্যবসা বা বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা প্রবল।

বৃষ: কর্মক্ষেত্রে সাফল্য, ভাগ্যের সহায়তা এবং হঠাৎ আর্থিক লাভের যোগ তৈরি হতে পারে।

কন্যা: অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। দীর্ঘদিনের আর্থিক সমস্যা কাটিয়ে নতুন উদ্যোগ শুরু করার অনুকূল সময়।

তুলা: চাকরি ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনেও সুখ ও পারিবারিক শান্তি বজায় থাকবে।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র