মুখের এই ৫ লক্ষণকে অবহেলা নয়! হতে পারে ডায়াবেটিস, রক্তাল্পতা-সহ একাধিক রোগের ইঙ্গিত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শরীরের নানা অসুস্থতার প্রাথমিক ইঙ্গিত অনেক সময় লুকিয়ে থাকে মুখের ভেতরেই! দাঁত, মাড়ি, জিভ বা মুখের অন্যান্য পরিবর্তনকে অনেকেই সাধারণ সমস্যা বলে এড়িয়ে যান। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই ধরনের কিছু লক্ষণ দীর্ঘদিন ধরে দেখা দিলে তা ডায়াবেটিস, পুষ্টির ঘাটতি, অটোইমিউন রোগ কিংবা মুখগহ্বরের ক্যানসারের মতো গুরুতর সমস্যার ইঙ্গিতও হতে পারে। তাই মুখের স্বাস্থ্যকে অবহেলা না করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

মাড়ি থেকে রক্তপা

ব্রাশ করার সময় বা অল্প স্পর্শেই যদি মাড়ি থেকে রক্ত বেরোয়, তবে সেটিকে স্বাভাবিক বলে ধরে নেওয়া উচিত নয়। এটি মাড়ির প্রদাহের লক্ষণ হতে পারে। দীর্ঘদিন অবহেলা করলে সংক্রমণ বাড়ার পাশাপাশি শরীরের অন্যান্য রোগের সঙ্গেও এর সম্পর্ক থাকতে পারে।

মুখে দীর্ঘদিনের ঘা বা মুখে ধাতব স্বাদঃ

দুই সপ্তাহের বেশি সময় ধরে মুখের ঘা না শুকোলে বা জিভ ও মুখের ভেতরে সাদা কিংবা লাল দাগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষজ্ঞদের মতে, কিছু ক্ষেত্রে এটি মুখগহ্বরের ক্যানসারের প্রাথমিক লক্ষণও হতে পারে। দাঁতের গোড়া থেকে মাড়ি আলগা হয়ে পিছিয়ে যাওয়া এবং মুখে সারাক্ষণ একটা তিতকুটে বা ধাতব স্বাদ পাওয়া ক্রনিক পেরিওডন্টাল ডিজিজ বা মাড়ির মারাত্মক ইনফেকশনের লক্ষণ।

মাড়ির ফোলাভাব ও ক্লান্তি

শরীরে ভিটামিন সি এবং ভিটামিন বি ১২-এর ঘাটতি থাকলে মাড়ি ফুলে যেতে পারে। যদি শরীরে সারাক্ষণ ক্লান্তি ও দুর্বলতার পাশাপাশি মাড়ি দিয়ে ঘন ঘন রক্ত পড়ে, তবে তা মূলত শরীরের টিস্যু মেরামত ও রোগ প্রতিরোধ ক্ষমতার প্রয়োজনীয় পুষ্টির অভাবকে নির্দেশ করে। পর্যাপ্ত জল পান করার পরও যদি বারবার মুখ শুকিয়ে যায়, তাহলে সেটি শুধু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া নয়, ডায়াবেটিস বা কিছু অটোইমিউন রোগেরও ইঙ্গিত হতে পারে। লালা কম তৈরি হলে দাঁতের ক্ষয় ও সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়।

মাড়ির ক্ষত শুকাতে সময় লাগা

মুখের ভেতরের কোনও ক্ষত বা মাড়ির সমস্যা সহজে সারতে না চায় এবং সেই সঙ্গে ঘন ঘন মুখ শুকিয়ে যাওয়ার সমস্যা থাকে, তবে অবিলম্বে রক্তে শর্করার মাত্রা বা ব্লাড সুগার পরীক্ষা করা উচিত। ডায়াবেটিসের কারণে সাধারণত লালা উৎপাদন কমে মুখ শুকিয়ে যায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়ায় ক্ষত শুকাতে দেরি হয়। এছাড়া রক্তে শর্করার মাত্রা ঠিক না থাকলে মাড়ির সংক্রমণ আরও বেড়ে যায়। জিভ অস্বাভাবিকভাবে ফ্যাকাশে, মসৃণ বা জ্বালাপোড়াযুক্ত হলে তা আয়রন, ভিটামিন বি ১২ বা ফলিক অ্যাসিডের ঘাটতির লক্ষণ হতে পারে। তাই এই পরিবর্তনগুলিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

দীর্ঘদিনের দুর্গন্ধযুক্ত শ্বা

নিয়মিত ব্রাশ করার পরও যদি মুখের দুর্গন্ধ না কমে, তবে শুধু দাঁতের সমস্যা নয়, হজমের গোলমাল, ডায়াবেটিস বা অন্য কোনও শারীরিক সমস্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তাই সমস্যাটি দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।

বিশেষজ্ঞদের পরামর্শ, দিনে অন্তত দু’বার দাঁত ব্রাশ করা, নিয়মিত ফ্লস ব্যবহার, পর্যাপ্ত জল পান এবং বছরে অন্তত একবার ডেন্টাল চেক-আপ করানো উচিত। মুখে অস্বাভাবিক কোনও পরিবর্তন দুই সপ্তাহের বেশি স্থায়ী হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি ।

রান্নাঘরের কল থেকে লাগাতার জল চুঁইয়ে পড়ছে? সংসারে বড় বিপদ ডেকে আনছেন

১৫ জুলাই ভারতে আসছে Motorola Edge 70 Max, লঞ্চের আগেই প্রকাশ্যে একাধিক ফিচার

তাঁর জন্যই চালু হয়েছিল লাল-হলুদ কার্ড, বিশ্বকাপের মাঝেই চলে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি

প্রকৃতি আর রোমাঞ্চের মেলবন্ধন, ঘুরে আসুন হিমালয়ের কোলে শান্তির ঠিকানা পোখরা

সালসা উ‍ৎসব চলার মাঝেই এলোপাথাড়ি গুলি! কানাডার টরন্টোতে নিহত দুই, জখম আরও তিন

১৯ জুলাই বৃহস্পতির গোচর, সুবর্ণ সময় ৪ রাশির জাতকদের..

ইরানে অব্যাহত মার্কিন হামলা, হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা তেহরানের

বেলিংহামের জোড়া গোলে নরওয়ের স্বপ্ন গুঁড়িয়ে শেষ চারে ইংল্যান্ড

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?