ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকেই বাড়ির ছাদে গাছপালা লাগাতে ভালবাসেন। এতে যেমন বাড়ি ঠাণ্ডা থাকে, পরিবেশ সুন্দর হয়ে ওঠে, তেমনই অনেকেই মনে করেন, সঠিক নিয়ম মেনে গাছ রাখলে বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। কিন্তু বাস্তু মতে, ছাদে গাছ রাখার সময় কিছু ভুল এড়িয়ে চলা জরুরি। ভুল জায়গায় বা ভুলভাবে গাছ রাখলে নাকি বাড়ির ইতিবাচক শক্তির উপর প্রভাব পড়তে পারে। এমনকি বাড়িতে দেখা দিতে পারে বাস্তু দোষও। তাই বাড়ির ছাদে গাছ লাগানোর আগে জেনে নিন সঠিক নিয়ম।    

১. ছাদে শুকনো বা মৃত গাছ রাখবেন না

বাস্তু মতে, শুকিয়ে যাওয়া বা মৃত গাছ বাড়িতে নেতিবাচকতার প্রতীক হিসেবে ধরা হয়। তাই ছাদে এমন কোনও গাছ থাকলে সেটি দ্রুত সরিয়ে ফেলুন। নিয়মিত গাছের পরিচর্যা করাও গুরুত্বপূর্ণ।

২. অযথা কাঁটাযুক্ত গাছ রাখার ক্ষেত্রে সতর্ক থাকুন 

কাঁটাযুক্ত গাছ নিয়ে বাস্তুতে নানা মত রয়েছে। বিশেষ করে ছাদের এমন জায়গায় এগুলি না রাখাই ভাল, যেখানে পরিবারের সদস্যদের নিয়মিত যাতায়াত রয়েছে। কাঁটা অশান্তি বা নেতিবাচকতার প্রতীক হতে পারে বলে মনে করা হয়। বাড়িতে নানা সমস্যা ও সংসারে অশান্তি দেখা দিতে পারে।  

৩. গাছপালা এলোমেলো করে রাখবেন না

ছাদে একসঙ্গে অনেক গাছ রাখলেও সেগুলিকে পরিকল্পনাহীনভাবে ছড়িয়ে-ছিটিয়ে রাখা উচিত নয়। পর্যাপ্ত জায়গা রেখে গাছ সাজিয়ে রাখুন। এতে ছাদ পরিষ্কার থাকবে এবং গাছগুলিও পর্যাপ্ত আলো-বাতাস পাবে। 

৪. অতিরিক্ত বড় গাছ দিয়ে ছাদ ঢেকে ফেলবেন না

ছাদে এমন গাছ রাখা ঠিক নয়, যেগুলি অস্বাভাবিকভাবে বড় হয়ে পুরো জায়গা দখল করে ফেলে। গাছের আকার ও অবস্থান বাড়ির কাঠামো এবং ছাদের ব্যবহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত।

৫. গাছের টব নোংরা বা জল জমিয়ে রাখবেন না 

টবের চারপাশে ময়লা, শুকনো পাতা কিংবা দীর্ঘদিনের জমে থাকা জল থাকলে তা পরিষ্কার করা জরুরি। গাছের পাশাপাশি টব ও ছাদের পরিচ্ছন্নতার দিকেও নজর দিতে হবে। বলা হয় অপরিছন্ন থাকলে সংসারের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।  

   

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা