ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাড় মজবুত রাখতে অনেকেই চিকিৎসকের পরামর্শে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খান। কিন্তু দীর্ঘদিন ধরেই একটি ধারণা প্রচলিত, ক্যালসিয়ামের ওষুধ নাকি কিডনিতে পাথর তৈরি করে। এই বিশ্বাস কতটা সত্য? এ বিষয়ে ইউরোলজিস্টরা জানাচ্ছেন, সব ক্ষেত্রে এই ধারণা সঠিক নয়। বরং প্রয়োজন অনুযায়ী এবং চিকিৎসকের পরামর্শ মেনে ক্যালসিয়াম গ্রহণ করলে অধিকাংশ মানুষের ক্ষেত্রে উদ্বেগের কোনও কারণ থাকে না।

বিশেষজ্ঞদের মতে, কিডনির পাথরের সবচেয়ে সাধারণ ধরন হল ক্যালসিয়াম অক্সালেট স্টোন। তবে এর অর্থ এই নয় যে, ক্যালসিয়ামই সরাসরি পাথর তৈরির জন্য দায়ী। খাবারের সঙ্গে পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ করলে তা অন্ত্রে অক্সালেটের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং শরীরে অতিরিক্ত অক্সালেট শোষিত হতে বাধা দেয়। ফলে অনেক ক্ষেত্রেই পাথর হওয়ার ঝুঁকি কমতে পারে। তবে তাঁরা একই সঙ্গে সতর্ক করে দিয়েছেন, প্রয়োজন না থাকা সত্ত্বেও অতিরিক্ত মাত্রায় বা নিজে থেকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়া উচিত নয়। বিশেষ করে যাঁদের আগে কিডনিতে পাথর হয়েছে বা কিডনির বিশেষ সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে সাপ্লিমেন্টের ধরন ও ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা প্রয়োজন। কিছু গবেষণায় দেখা গিয়েছে, অতিরিক্ত সাপ্লিমেন্ট গ্রহণ নির্দিষ্ট কিছু মানুষের ক্ষেত্রে পাথরের ঝুঁকি বাড়াতে পারে।

কিডনিতে পাথরের ঝুঁকি কমাতে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। অতিরিক্ত লবণ খাওয়া এড়িয়ে চলুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ক্যালসিয়াম বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাবেন না। সুষম খাদ্য গ্রহণ করুন এবং প্রয়োজনীয় ক্যালসিয়াম সম্ভব হলে খাবার থেকেই নেওয়ার চেষ্টা করুন। বারবার কিডনিতে পাথরের সমস্যা হলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিয়ে অযথা ভয় পাওয়ার প্রয়োজন নেই। তবে যে কোনও সাপ্লিমেন্ট শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়। সঠিক মাত্রায় এবং সঠিক সময়ে এই ওষুধ গ্রহণ করলে ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান