রেস্তোরাঁ স্টাইলে স্টার ফ্রাই নুডলস, ঘরে থাকা উপকরণেই বানিয়ে ফেলুন ১০ মিনিটে

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্ধ্যেতে জমজমাট কিছু খেতে মন চায়? তাহলে রান্নাঘরে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁর স্টাইলে দারুণ মজার চিকেন ভেজিটেবল নুডলস। বিকেলের স্ন্যাকস কিংবা রাতের হালকা খাবার-দুই ক্ষেত্রেই এই পদ হতে পারে একেবারে পারফেক্ট। অল্প সময়েই তৈরি হওয়া এই রেসিপিতে সবজি, চিকেন আর নুডলসের দারুণ মিশ্রণ এনে দেবে ভিন্ন স্বাদ।

প্রয়োজনীয় উপকরণ

নুডলস ১ প্যাকেট

সয়াবিন তেল ২ টেবিল চামচ

মাখন ১ টেবিল চামচ

রসুন কুচি ২ টেবিল চামচ

চিকেন ব্রেস্ট ১৫০ গ্রাম (পাতলা করে কাটা)

সবজি (গাজর, ব্রকলি, বরবটি ও ক্যাপসিকাম ১ টি করে)

সয়া সস ১ টেবিল চামচ

টমেটো সস ১ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়ো আধা চা-চামচ

কাঁচা মরিচ ৫-৬টি (লম্বা করে কাটা)

ধনেপাতা কুচি ১ টেবিল চামচ

পেঁয়াজপাতা কুচি ১ টেবিল চামচ

লবণ স্বাদ অনুযায়ী

আরও পড়ুন: ১০,০০০Mah ব্যাটারি, ৭ ইঞ্চির ডিসপ্লে! বড় চমক নিয়ে আসতে পারে Redmi Turbo 6 Max

তৈরির পদ্ধতি

১. প্রথমে একটি পাত্রে পর্যাপ্ত জল ফুটিয়ে নিন। এতে সামান্য লবণ ও অল্প তেল দিয়ে নুডলস ছাড়ুন। নুডলস পুরোপুরি নয়, প্রায় ৮০ শতাংশ সেদ্ধ হলে জল ঝরিয়ে আলাদা করে রাখুন।

২. এরপর একটি প্যানে তেল ও মাখন একসঙ্গে গরম করুন। গরম হলে রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিন। তারপর চিকেন দিয়ে মাঝারি আঁচে নেড়ে ভাজুন যতক্ষণ না হালকা সোনালি রং আসে। ভাজা হয়ে গেলে তুলে রাখুন।

৩. একই প্যানে প্রয়োজন হলে অল্প তেল দিয়ে সবজিগুলো উচ্চ আঁচে দ্রুত ভেজে নিন। সবজির রং ও মুচমুচে ভাব ঠিক রাখতে বেশি সময় ভাজবেন না।

৪. এবার প্যানে ভাজা চিকেন, সবজি ও সেদ্ধ নুডলস একসঙ্গে দিন। সঙ্গে সয়া সস, টমেটো সস, গোলমরিচ গুঁড়া ও স্বাদমতো লবণ মিশিয়ে ভালভাবে নেড়ে নিন।

৫. উচ্চ আঁচে আরও দুই মিনিট স্টার ফ্রাই করুন। শেষে কাঁচা মরিচ, ধনেপাতা ও পেঁয়াজপাতা ছড়িয়ে হালকা নেড়ে আঁচ বন্ধ করে দিন।

গরম গরম পরিবেশন করুন মজাদার চিকেন ভেজিটেবল নুডলস।

বাড়িতে বানিয়ে ফেলুন প্রোটিনে ঠাসা চকোলেট মুস, রইল রেসিপি

গরমে স্বস্তি দেবে ঘরে তৈরি এই ৫টি আইসড TEA, রইল সহজ রেসিপি

কথা রাখলেন ক্রীড়ামন্ত্রী, যুবভারতী থেকে সরিয়ে দেওয়া হল ‘অদ্ভুত মূর্তি’

রাতে চটজলদি কী বানাবেন ভাবছেন? মাত্র ১০ মিনিটে বানিয়ে নিন এই রেসিপি

কাশ্মীর নয়, পুরুলিয়ার রুক্ষ মাটিতেই ফলছে আপেল! কীভাবে সম্ভব?

৫ মাস পরও সেন্সরের ছাড়পত্র মিলল না! বিজয়ের ‘জনা নায়গান’ মুক্তিকে ঘিরে অনিশ্চয়তা

লাদাখে ভেঙে পড়ল চিতা হেলিকপ্টার, অল্পের জন্য প্রাণে বাঁচলেন মেজর জেনারেলসহ ৩ কর্মকর্তা

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, বিশ্বকাপে আসছে নতুন ৪ নিয়ম

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রেস্তোরাঁ স্টাইলে স্টার ফ্রাই নুডলস, ঘরে থাকা উপকরণেই বানিয়ে ফেলুন ১০ মিনিটে

তোলাবাজি ও জমি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

‘চাকরির পরীক্ষায় স্বচ্ছতা আনতে বিশেষ আইন, OMR শিটের কার্বন কপি দেওয়া হবে,’ ঘোষণা শুভেন্দুর