১০,০০০Mah ব্যাটারি, ৭ ইঞ্চির ডিসপ্লে! বড় চমক নিয়ে আসতে পারে Redmi Turbo 6 Max

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোন বাজারে এবার বড় ব্যাটারি ও বিশাল ডিসপ্লের ট্রেন্ডকে নতুন মাত্রা দিতে চলেছে শাওমির সাব ব্র্যান্ড Redmi। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, Redmi Turbo 6 Max স্মার্টফোনে থাকতে পারে ১০,০০০mAh-এরও বেশি ক্ষমতার ব্যাটারি, যা এই সেগমেন্টে বড় আকর্ষণ হয়ে উঠতে পারে। সংস্থার তরফে প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী, ফোনটিতে ব্যবহার করা হতে পারে MediaTek Dimensity 9000 সিরিজের একটি “নিয়ার-ফ্ল্যাগশিপ” ৩nm চিপসেট। যার ফলে দীর্ঘ ব্যাটারি লাইফের পাশাপাশি শক্তিশালী পারফরম্যান্সও পাওয়া যেতে পারে। গেমিং, মাল্টিটাস্কিং ও হাই এন্ড ব্যবহারের জন্য ফোনটি বিশেষভাবে তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, Redmi Turbo 6 Max এ থাকতে পারে প্রায় ৭ ইঞ্চির বড় 2K রেজোলিউশনের ডিসপ্লে। বড় স্ক্রিনের কারণে ভিডিও স্ট্রিমিং, গেমিং এবং মাল্টিমিডিয়া ব্যবহারে আরও ইমার্সিভ অভিজ্ঞতা মিলতে পারে।যদিও এখনও পর্যন্ত সংস্থার তরফে ভারতে ফোনটির লঞ্চ বা স্পেসিফিকেশন নিয়ে কোনো আনুষ্ঠানিক দিন ঘোষণা করা হয়নি, তবে এই ডিভাইসটি বর্তমানে টেস্টিং পর্যায়ে রয়েছে। ফলে আগামী কয়েক মাসের মধ্যেই Redmi এর তরফে বড় ঘোষণা আসতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, এর আগে লঞ্চ হওয়া Redmi Turbo 5 Max এ ৯,০০০mAh ব্যাটারি এবং MediaTek Dimensity 9500s প্রসেসর ব্যবহার করা হয়েছিল। নতুন Turbo 6 Max সেই ধারাকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। Redmi Turbo 6 Max-এ উন্নত কুলিং সিস্টেম, দ্রুত চার্জিং প্রযুক্তি এবং AI-ভিত্তিক ব্যাটারি অপ্টিমাইজেশন ফিচার থাকতে পারে। বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটিকে তুলনামূলকভাবে স্লিম ও হালকা রাখার চেষ্টা করছে সংস্থা। ফলে দীর্ঘক্ষণ গেমিং বা ভিডিও স্ট্রিমিংয়ের সময়ও ব্যবহারকারীরা আরও ভালো অভিজ্ঞতা পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

অর্জুন সিংয়ের নামে জাল নথি তৈরির অভিযোগ, ইছাপুরে গ্রেফতার ২

কাবেরি নদীর জলবণ্টন ইস্যুতে কর্নাটকে বাতিল বিজয়ের জন নয়গান’-এর শো

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মোবাইল নিয়ে হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা, তোলা যাবে না ছবি, বড় নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

‘প্রধানমন্ত্রীকে কটূক্তি করলেই ফৌজদারি মামলা হয় না’, রুচিকা ইস্যুতে সরব CJP মুখপাত্র সৌরভ দাস

শুটিংয়ে মাধুরীকে জোর করে চুম্বন বিনোদ খান্নার, বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতার বন্ধু

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের

২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট

প্রথম দিনেই ৭২.৪৪ কোটি টাকা আয় ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’র, ভাঙল ‘পাঠান-কান্তারা’র রেকর্ড