খালি পেটে খান এই পরিচিত পাতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভাল ফল পেতে পারেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিন সকালে খালি পেটে কয়েকটি নিমপাতা চিবিয়ে খাওয়ার অভ্যাস শরীরের জন্য একাধিক দিক থেকে উপকারী হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এই পাতায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, ছত্রাক রোধক গুণ এবং বিভিন্ন বায়োঅ্যাকটিভ যৌগ, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং সংক্রমণের ঝুঁকি কমাতেও নিমপাতা কার্যকর।  নিম পাতা দিয়ে জল ফুটিয়ে সেই জল ঠান্ডা করে চুল ধুতে পারেন, এর ফলে খুশকি দূর হবে। ক্ষতস্থানে নিম পাতা বেটে লাগালে তা দ্রুত শুকিয়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে কর্মব্যস্ত জীবনের কারণে অনেকেই মধুমেহ বা ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন।  প্রত্যেকদিন সকালে দু থেকে তিনটে নিমপাতা কাঁচা চিবিয়ে খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে। গরম জলে নিম পাতা ফুটিয়ে তা ঠাণ্ডা করে স্বাভাবিক জলের সঙ্গে মিশিয়ে স্নান করলে ত্বকের সংক্রমণ কমে।  খুশকি কমানোর ক্ষেত্রেও নিম পাতার জল ব্যবহার করা যেতেই পারে। সাধারণত, নিম পাতার পেস্ট তৈরি করে তা থেকে রস বার করে খাওয়া হয়। সবসময় তাজা নিম পাতার রস খাওয়া উচিত। চাইলে কড়াইতে নিম পাতা শুকিয়ে হাত দিয়ে ভাল করে মাখিয়ে রসুন ও সর্ষের তেল মিশিয়ে ভাতের সঙ্গে খেতে পারেন, এতে ত্বক এবং শরীর থাকবে উজ্জ্বল-তরতাজা। তবে মাথায় রাখবেন, বেশি পরিমাণে নিম পাতা খাবেন না। নিমপাতা যেমন স্বাস্থ্যের পক্ষে উপকারী, তেমনি বেশি নিম পাতা খেলে শরীরে ব্যাঘাত ঘটাতে পারে।

তবে চিকিৎসকদের স্পষ্ট মত, নিমপাতা কোনওভাবেই ডায়াবেটিসের ওষুধের বিকল্প নয়। যাঁরা ইতিমধ্যেই ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন ব্যবহার করছেন, তাঁদের চিকিৎসকের পরামর্শ ছাড়া খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আনা উচিত নয়। কারণ, নিমপাতা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করলে ওষুধের সঙ্গে মিলিত প্রভাবে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি তৈরি হতে পারে।  তাই নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করা এবং চিকিৎসকের পরামর্শ মেনেই এই অভ্যাস শুরু করা নিরাপদ।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক