বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্ষাকাল এলেই ভাইরাল ও ব্যাকটেরিয়াজনিত নানা সংক্রমণের পাশাপাশি বাড়তে শুরু করে কনজাঙ্কটিভাইটিসের সমস্যা! চিকিৎসকদের মতে, আর্দ্র আবহাওয়া, ভাইরাসের সংক্রমণ, দূষিত পরিবেশের কারণে এই সময়ে রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষ করে স্কুলপড়ুয়া শিশু, অফিসযাত্রীদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বেশি থাকে। কনজাঙ্কটিভাইটিস হল চোখের পাতার ভেতরের পাতলা আবরণে প্রদাহ। এটি ভাইরাল, ব্যাকটেরিয়াল বা অ্যালার্জিজনিত তিন ধরনেরই হতে পারে। তাই সব ক্ষেত্রেই একই ধরনের চিকিৎসা কার্যকর হয় না। সঠিক কারণ নির্ণয় করে চিকিৎসা শুরু করা জরুরি।

কী কী লক্ষণ দেখা দিতে পারে?

  • চোখ লাল হয়ে যায়।
  • চোখ দিয়ে ক্রমাগত জল পড়ে।
  • জ্বালা বা চুলকানি অনুভূত হয়।
  • সকালে ঘুম থেকে উঠে চোখের পাতা আটকে থাকতে পারে।
  • কিছু ক্ষেত্রে আলোতে তাকাতে অসুবিধা বা ঝাপসা দেখার সমস্যাও হতে পারে।

কীভাবে ছড়ায় এই সংক্রমণ?

ভাইরাল কনজাঙ্কটিভাইটিস অত্যন্ত সংক্রামক। আক্রান্ত ব্যক্তির চোখের স্রাব, হাত, তোয়ালে, রুমাল, বালিশের কভার বা অন্যান্য ব্যক্তিগত জিনিস ব্যবহার করলে সংক্রমণ দ্রুত ছড়াতে পারে। তাই পরিবারের একজন আক্রান্ত হলে অন্যদেরও সতর্ক থাকতে হবে। এই রোগের ক্ষেত্রে নিজে থেকে ওষুধ বা অ্যান্টিবায়োটিক আই ড্রপ ব্যবহার না করাই ভাল। ভাইরাল সংক্রমণের ক্ষেত্রে সাধারণত বিশ্রাম, ঠান্ডা সেঁক এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধেই উপশম হয়। ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ হলে চিকিৎসক প্রয়োজন অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিতে পারেন।

সংক্রমণ এড়াতে কী করবেন?

  • বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে।
  • চোখে হাত দেওয়া বা ঘষা এড়িয়ে চলুন।
  • তোয়ালে, রুমাল, বালিশ বা প্রসাধনী অন্যের সঙ্গে ভাগ করে ব্যবহার করবেন না।
  • কনট্যাক্ট লেন্স ব্যবহার করলে কিছুদিন বিরতি দিন।
  • বাইরে বেরোলে সানগ্লাস ব্যবহার করতে পারেন।
  • চোখ লাল হলে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

চিকিৎসকদের মতে, অধিকাংশ ক্ষেত্রেই কনজাঙ্কটিভাইটিস কয়েক দিনের মধ্যে সেরে যায়। তবে চোখে তীব্র ব্যথা, দৃষ্টিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত পুঁজ বা দীর্ঘদিন উপসর্গ থাকলে দেরি না করে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে হবে। সাধারণত এক সপ্তাহের মধ্যে এই সমস্যা সেরে যায়। তবে কিছু ক্ষেত্রে সমস্যা কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এই রোগ কর্নিয়ায় ছড়িয়ে পড়লে আলো সহ্য করতে অসুবিধা (ফোটোফোবিয়া), তীব্র ঝলকানি, ব্যথা এবং আলোর চারপাশে রঙিন বলয় (কালার্ড হ্যালোস) দেখার মতো উপসর্গ দেখা দিতে পারে। এক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই