কাঁচা আম দিয়েই বানান ৫ রকম মিষ্টি, যা ফিরিয়ে আনবে ছোটবেলার স্মৃতি

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমের একঘেয়ে দুপুরে একটু ঠান্ডা মিষ্টি মুখে পড়লেই যেন মন ভাল হয়ে যায়। আর সেই মিষ্টিতে যদি থাকে কাঁচা আমের টক মিষ্টি স্বাদ, তা হলে তো কথাই নেই। আচার বা চাটনির বাইরে কাঁচা আম দিয়েই বানানো যায় দারুণ সব ডেজার্ট, যা ফিরিয়ে আনবে ছোটবেলার গরমের ছুটির স্মৃতি। পায়েস থেকে পুডিং, রইল কাঁচা আমের ৫ অভিনব মিঠাইয়ের রেসিপি।

১) কাঁচা আমের পায়েস

টক কাঁচা আম আর ঘন দুধের মিশেলে তৈরি এই পায়েস খেতে যেমন সুস্বাদু, দেখতে তেমনই লোভনীয়। কেশরের হালকা গন্ধ ও গোলাপজলের সুবাস এই পদকে আরও বিশেষ করে তোলে।

উপকরণ: ১ লিটার ফুল ফ্যাট দুধ, ১টি মাঝারি আকারের কাঁচা আম (গ্রেট করা), ৪-৫ টেবিল চামচ কনডেন্সড মিল্ক, সামান্য কেশর, ১ চা চামচ গোলাপজল, ২ টেবিল চামচ কাঠবাদাম কুচি, ২ টেবিল চামচ পেস্তাকুচি, শুকনো গোলাপের পাপড়ি।

প্রণালী: প্রথমে একটি ভারী তলার পাত্রে দুধ নিয়ে মাঝারি আঁচে ফুটতে দিন। দুধ ফুটতে শুরু করলে তাতে কেশর মিশিয়ে দিন। ধীরে ধীরে দুধ ঘন হয়ে অর্ধেক পরিমাণে নেমে এলে কনডেন্সড মিল্ক মিশিয়ে দিন। এর পর গ্যাস বন্ধ করে দুধ ঠান্ডা হতে দিন। এ দিকে কাঁচা আম গ্রেট করে সামান্য জলে পাঁচ মিনিট সেদ্ধ করুন। পরে মসলিন কাপড়ে জল ঝরিয়ে ঠান্ডা জলে কয়েক বার ধুয়ে নিন, যাতে অতিরিক্ত টকভাব কমে যায়। ভাল করে জল ঝরিয়ে ঠান্ডা দুধে মিশিয়ে দিন। গোলাপজল মিশিয়ে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিন। পরিবেশনের আগে উপর থেকে বাদাম, পেস্তা ও শুকনো গোলাপের পাপড়ি ছড়িয়ে দিন।

২) কাঁচা আমের ভাপা সন্দেশ

ছানার নরম স্বাদ আর কাঁচা আমের হালকা টকভাব মিলিয়ে তৈরি এই ভাপা সন্দেশ মুখে দিলেই গলে যায়। অতিথি আপ্যায়নের জন্যও এটি একেবারে পারফেক্ট।

উপকরণ: ১ লিটার দুধ, ২ টেবিল চামচ ভিনিগার, ২ টেবিল চামচ জল, ১টি কাঁচা আম, ১/২ কাপ গুঁড়ো দুধ, ৪ টেবিল চামচ গুঁড়ো চিনি, ১ চা চামচ ঘি

প্রণালী: প্রথমে দুধ ফুটিয়ে নিন। একটি বাটিতে ভিনিগার ও জল মিশিয়ে ফুটন্ত দুধে ঢেলে দিন। দুধ কেটে ছানা হয়ে গেলে একটি পাতলা কাপড়ে ছেঁকে ঠান্ডা জলে ধুয়ে নিন। এ বার কাঁচা আম ছোট টুকরো করে ব্লেন্ডারে অল্প জল দিয়ে মিহি করে নিন। একটি প্যানে সেই মিশ্রণে সামান্য চিনি দিয়ে জ্বাল দিন যতক্ষণ না জেলির মতো ঘন হচ্ছে। মিক্সিতে ছানা, গুঁড়ো দুধ, গুঁড়ো চিনি ও আমের জেলি একসঙ্গে ব্লেন্ড করুন। একটি ঘি মাখানো বাটিতে ঢেলে ২০ মিনিট ভাপিয়ে নিন। ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিন। পরে চৌকো টুকরো করে পরিবেশন করুন।

৩) কাঁচা আম আর সুজির কেক

এই পদটি দেখতে অনেকটা হালুয়ার মতো হলেও স্বাদে একেবারেই আলাদা। সুজির নরম টেক্সচার আর কাঁচা আমের টক-মিষ্টি স্বাদ একসঙ্গে দুর্দান্ত লাগে।

উপকরণ: ১ কাপ সুজি, ১টি গ্রেট করা কাঁচা আম, ১/২ কাপ গুঁড়ো দুধ, ১/২ কাপ চিনি, ৩-৪ টেবিল চামচ ঘি, সামান্য ফুড কালার, ১ চা চামচ এলাচ গুঁড়ো, কাজু ও বাদাম কুচি।

প্রণালী: প্রথমে কড়াইতে ঘি গরম করে সুজি হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। এর মধ্যে গ্রেট করা কাঁচা আম মিশিয়ে আরও কয়েক মিনিট নাড়ুন। পরে চিনি দিন। চিনি গলে গেলে মিশ্রণটি নরম হবে। এ বার ফুড কালার, গুঁড়ো দুধ, এলাচ গুঁড়ো ও বাদাম কুচি মিশিয়ে দিন। মিশ্রণটি কড়াই ছাড়তে শুরু করলে ঘি মাখানো একটি ট্রেতে ঢেলে সমান করে ছড়িয়ে দিন। ঠান্ডা হলে ত্রিকোণ বা চৌকো আকারে কেটে পরিবেশন করুন।

৪) কাঁচা আমের শরবত

গরমের দিনে এই শরবত শুধু স্বাদই নয়, মুহূর্তে এনে দেবে ঠান্ডার আরাম। টক, নোনতা আর ঝালের মিশ্রণে এটি একেবারে অন্যরকম।

উপকরণ: ১টি কাঁচা আম, ২ টেবিল চামচ চিনি, ১ মুঠো পুদিনাপাতা, বরফ কুচি, বিটনুন, চাটমশলা, জিরেগুঁড়ো, সামান্য লঙ্কাগুঁড়ো।

প্রণালী: কাঁচা আমের টুকরো, চিনি, পুদিনাপাতা ও বরফ ব্লেন্ডারে দিয়ে ভাল করে ব্লেন্ড করুন। আলাদা করে বিটনুন, চাটমশলা, জিরেগুঁড়ো ও লঙ্কাগুঁড়ো মিশিয়ে মশলা তৈরি করুন। এ বার গ্লাসে শরবত ঢেলে উপর থেকে মশলা ছড়িয়ে পরিবেশন করুন। চাইলে লেবুর রসও যোগ করতে পারেন।

৫) কাঁচা আমের পুডিং

দেখতে সুন্দর আর খেতে অসাধারণ এই পুডিং গরমের দিনের জন্য আদর্শ ডেজার্ট। আমের জেলি আর দুধের স্তর মিলিয়ে এর স্বাদ হয়ে ওঠে আরও আকর্ষণীয়।

উপকরণ: ১টি কাঁচা আম, ৫০০ মিলি দুধ, ৪ টেবিল চামচ চিনি, ২ চা চামচ আগর আগর, সামান্য জল।

প্রণালী: প্রথমে কাঁচা আম গ্রেট করে সামান্য জল দিয়ে ব্লেন্ড করুন। ছেঁকে নিয়ে একটি প্যানে ঢেলে চিনি ও আগর আগর মিশিয়ে ফুটতে দিন। মিশ্রণ ঘন হলে একটি পাত্রে ঢেলে ফ্রিজে রাখুন। অন্য দিকে দুধ ফুটিয়ে তাতে চিনি ও আগর আগর মিশিয়ে ঘন করুন। আগে তৈরি করা আমের জেলির উপর এই দুধের মিশ্রণ ঢেলে আবার ফ্রিজে রাখুন। কয়েক ঘণ্টা পরে সেট হয়ে গেলে টুকরো করে পরিবেশন করুন।

ধর্মীয় অনুষ্ঠানের খাবার খেয়ে বমি-পায়খানা, হাসপাতালে ভর্তি ৩৫ জন গ্রামবাসী

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

তোলাবাজির প্রতিবাদ করায় লাঠি দিয়ে পিটিয়ে বিজেপি কর্মীর হাত ভেঙে দিল দুষ্কৃতীরা, উত্তপ্ত সবং

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

মানুষ নয়, CPR দিয়ে বেহুঁশ সাপকে বাঁচালেন ব্যক্তি, ভাইরাল চমকে ওঠা ভিডিও

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার