হজম থেকে ব্যথার উপশম, খাবারে এক চিমটে হিং দিলেই কেল্লাফতে!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণ এশীয় রান্নায় খাবারের স্বাদ ও সুগন্ধ বাড়াতে হিং ব্যবহার করা হয়। তবে রান্নার এই অতি পরিচিত মশলাটি কেবল স্বাদের জন্যই নয়, একাধিক গুরুতর শারীরিক সমস্যার প্রাকৃতিক ঔষধি হিসেবেও দারুণ কার্যকরী এই উপাদান। বদহজম,গ্যাস, অম্বল এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং মাসিকের অসহ্য পেটের ব্যথা কমাতে হিংয়ের জুড়ি মেলা ভার। প্রতিদিনের ডায়েটে মাত্র এক চিমটে হিং যোগ করলে তা সামগ্রিক স্বাস্থ্যকে ভেতর থেকে চাঙ্গা রাখতে সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, হিং পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রে পাচক এনজাইমের কার্যকারিতা বৃদ্ধি করে বদহজম, পেট ফাঁপা এবং গ্যাস কমায়। শরীরের রক্ত সঞ্চালন মসৃণ করে এবং এর পেশী শিথিলকরণে কার্যকরী। এটি শিরায় রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে এবং রক্তনালীকে শিথিল করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এক গ্লাস জলে ২ চিমটে হিং ফুটিয়ে হালকা গরম অবস্থায় দিনে দুবার পান করলে মাথাব্যথা উপশম হয়। হাঁপানি, হুপিং কাশি বা সর্দি-কাশির সমস্যায় দুধের সঙ্গে হিং মিশিয়ে পান করলে শ্বাসনালীর সমস্যায় উপশম হয়। হিং প্রাকৃতিক ‘ব্লাড থিনার’ হিসেবে কাজ করে, তাই যারা উচ্চ রক্তচাপের ওষুধ খান, তাদের চিকিৎসকের পরামর্শ ছাড়া হিংয়ের ব্যবহার করা উচিত নয়। গর্ভবতী নারী, স্তন্যদায়ী মা এবং শিশুদের জন্য হিংয়ের ঔষধি বা অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলা উচিত।

ডাল, তরকারি বা সবজি রান্নার সময় তেলের ফোড়নে এক চিমটে হিং ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ ও প্রচলিত মাধ্যম। গ্যাসের সমস্যা বা মাথাব্যথা কমাতে এক গ্লাস হালকা গরম জলে বা বাটারমিল্কের সাথে এক চিমটে হিং মিশিয়ে খাওয়া যায়।হিংয়ের অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানের কারণে মুলতানি মাটি ও গোলাপ জলের সাথে এর পেস্ট বানিয়ে লাগালে ব্রন কমাতে  ব্যবহার করা হয়। হিং রান্নায় সামান্য পরিমাণে খাওয়া সাধারণত সম্পূর্ণ নিরাপদ। তবে অতিরিক্ত মাত্রায় বা সরাসরি কাঁচা খেলে কিছু সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত পরিমাণে হিং খেলে ডায়রিয়া, বমি বমি ভাব বা বুকজ্বালা হতে পারে।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ