৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়স শুধু একটি সংখ্যা। এই কথার বাস্তব প্রমাণ মিলছে আজকের অনেক নারী-পুরুষের জীবনেই। একসময় ৫০ বছর মানেই বার্ধক্যের শুরু বলে মনে করা হলেও এখন সেই ধারণা অনেকটাই বদলে গিয়েছে। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা, মানসিক প্রশান্তি এবং কিছু স্বাস্থ্যকর অভ্যাস মেনে চললে ৫০ বছরের পরেও সুস্থ, কর্মক্ষম ও আত্মবিশ্বাসী থাকা সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। বিশেষ করে নারীদের ক্ষেত্রে ৪০ বছরের পর থেকে শরীর ও মনের পরিবর্তন শুরু হয়। সন্তান ধারণ, সংসার সামলানো এবং কর্মজীবনের চাপের প্রভাব শরীরে পড়তে পারে। তাই এই সময় থেকেই নিজের যত্নে বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। সুস্থ জীবনযাপনের জন্য আলাদা কোনও কঠিন নিয়ম নয়, বরং প্রতিদিনের ছোট ছোট সচেতন অভ্যাসই বড় পরিবর্তন আনতে পারে। স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম, মানসিক প্রশান্তি, ত্বকের যত্ন এবং আত্মবিশ্বাস এই পাঁচটি বিষয় মেনে চললে ৫০ বছরের পরেও জীবন হতে পারে প্রাণবন্ত, কর্মচঞ্চল ও তারুণ্যে ভরপুর।

সুস্থ থাকার জন্য ঘরে তৈরি খাবার, প্রচুর শাকসবজি, মৌসুমি ফল এবং পর্যাপ্ত জল পান করতে হবে। পাশাপাশি শরীরের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়ারও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুষম খাদ্য শুধু শরীর নয়, ত্বকের সুস্থতাও বজায় রাখতে সাহায্য করে। বয়স বাড়ার সঙ্গে কিছু শারীরিক পরিবর্তন আসা স্বাভাবিক। তবে সেই পরিবর্তনকে মেনে নিয়ে ইতিবাচকভাবে জীবনযাপন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুস্থ থাকতে হলে মনকে শক্ত রাখতে হবে এবং নিজের ভাল লাগার কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে। সুস্থ থাকতে নিয়মিত হাঁটা, যোগব্যায়াম, স্ট্রেচিং কিংবা হালকা নাচের মতো শারীরিক কার্যকলাপের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রতিদিন অল্প সময় শরীরচর্চা করলেও শরীর সচল থাকে, মানসিক চাপ কমে এবং বয়সজনিত নানা সমস্যার ঝুঁকিও কমতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই একাকিত্ব বা মানসিক চাপ অনুভব করেন। তাই বন্ধুদের সঙ্গে সময় কাটানো, গল্প করা, ভ্রমণে যাওয়া, বই পড়া, গান শোনা কিংবা নতুন কোনও শখের কাজ শুরু করা মানসিকভাবে সতেজ থাকতে সাহায্য করে। ভাল মানসিক অবস্থার ইতিবাচক প্রভাব মুখের উজ্জ্বলতাতেও দেখা যায়। বয়সের সঙ্গে ত্বকের যত্নে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। ক্যাস্টর অয়েল অন্য তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করতে পারে। তিসিবীজের তেল ও অ্যালোভেরা জেলও ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে উপকারী হতে পারে। পাশাপাশি বাইরে বের হলে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের রুচি, ব্যক্তিত্ব, অনুষ্ঠান, আবহাওয়া এবং আরামকে গুরুত্ব দিয়ে পোশাক নির্বাচন করা উচিত। অন্যের মতামত নিয়ে অতিরিক্ত চিন্তা না করে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করাই প্রকৃত সৌন্দর্য।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল