৪০০ ভরি সোনায় সাজতেন দেবী, নদিয়ার যমশেরপুরে বাগচী বাড়ির পুজোর জৌলুস আজ অতীত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একসময় দুর্গাপুজোর সাজসজ্জাতেই প্রকাশ পেত বনেদি পরিবারের আর্থিক প্রতিপত্তি। বাংলার বহু প্রাচীন বাড়ির পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে সোনা-রুপোর অলঙ্কার, জমকালো সাজ এবং নানা ঐতিহ্যের গল্প। নদিয়ার যমশেরপুরে বাগচী বাড়ির দুর্গাপুজোও তেমনই এক ঐতিহ্যবাহী পুজো, যেখানে একসময় দেবী দুর্গাকে সাজানো হত প্রায় ৪০০ ভরি সোনার অলঙ্কারে। থাকত পুলিশ পাহারা। আজ সবই অতীতের স্মৃতি। 

জানা যায়, বাংলাদেশের ঢাকা থেকে সৃষ্টিধর বাগচীর পূর্বপুরুষ প্রথমে সুন্দলপুরে শ্বশুরবাড়ি এসে বসতি স্থাপন করেছিলেন। পরে তাঁরা চলে যান যমশেরপুর গ্রামে। প্রায় তিনশো বছর আগে বর্তমান মন্দিরের সামনের জায়গায় মাটির চালাঘরে দুর্গা আরাধনার শুরু। বৈষ্ণব মতে পুজো হলেও রয়েছে কুমড়ো বলির প্রথা। একসময় পুজোর চার দিন গোটা গ্রামের মানুষকে বসিয়ে পাত পেড়ে খাওয়ানো হত। ঠাকুরদালানে নাটক মঞ্চস্থ করার রীতিও ছিল। স্থানীয়দের দাবি, কবি যতীন্দ্রমোহন বাগচী এই বাড়িতে বসেই লিখেছিলেন ‘বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই’ কবিতাটি। 

তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই ‘নেই’ হয়ে গিয়েছে। বাগচী বাড়ির পুজো শুধু দেবী আরাধনার মধ্যে সীমাবদ্ধ নয়। বাড়ির পুরনো স্থাপত্য, পারিবারিক ইতিহাস এবং পুজোকে ঘিরে প্রচলিত নানা কাহিনি দর্শনার্থীদের আকর্ষণ করে। বনেদি বাড়ির পুজোর মধ্যে দিয়ে বাংলার সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসেরও এক ঝলক পাওয়া যায়। আজ ৪০০ ভরি সোনার সেই জাঁকজমক হয়তো আর দেখা যায় না। কিন্তু সেই ঐশ্বর্যের গল্প, পারিবারিক স্মৃতি এবং প্রাচীন রীতির ধারাবাহিকতাই বাগচি বাড়ির দুর্গাপুজোকে এখনও বিশেষ করে রেখেছে।

পুজোয় ভক্তি ও ভ্রমণ একসাথে! ঘুরে আসুন মা দুর্গার সঙ্গে সম্পর্কিত ৬ মন্দির

পুজোমণ্ডপে ‘বন্দেমাতরম’! স্বাধীনতার ইতিহাস তুলে ধরছে চুঁচড়ার আজাদ হিন্দ ক্লাব

এক দেবী, নয় রূপ, নবরাত্রিতে কেন ভিন্নরূপে হয় মায়ের আরাধনা ?

কর্মক্ষেত্রে ছোট ভুলে বড় সাজা পেতে পারেন, সাবধানের সঙ্গে কাজ করুন………

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর