উ‍ৎসবের মরশুমে বাড়িতে বানিয়ে ফেলুন চিংড়ির ঝাল পিঠে, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পিঠে বললেই চোখের সামনে ভেসে ওঠে মিষ্টি স্বাদের নানা পদ। কিন্তু পিঠে যে ঝাল ও নোনতাও হতে পারে, তা অনেকেরই অজানা। পুজোর মরশুমে বাড়িতে অতিথি এলে একটু অন্য রকম পদ রাখতে চাইলে চিংড়ির এই পদটি বানিয়ে ফেলুন। চিংড়ি মাছ, নারকেল ও সর্ষের ঝাঁঝে তৈরি এই পদটি যেমন সুস্বাদু, তেমনই বানানোও বেশ সহজ। হাতে থাকা কয়েকটি উপকরণেই অল্প সময়ে তৈরি করা যায় এই চিংড়ির পিঠে। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে জমে যাবে দুপুরের খাওয়াদাওয়া। 

উপকরণ

৫০০ গ্রাম চিংড়িমাছ

আধ কাপ নারকেলবাটা

১ টেবিল চামচ সাদা সর্ষেবাটা

১ টেবিল চামচ কালো সর্ষেবাটা

৫–৬টি চেরা কাঁচালঙ্কা

পরিমাণমতো সর্ষের তেল

স্বাদমতো নুন ও চিনি

১ চা-চামচ হলুদগুঁড়ো

১ চা-চামচ লঙ্কাগুঁড়ো

কলাপাতা

আরও পড়ুনঃ রান্নার আগে বারবার জল দিয়ে চিকেন ধুচ্ছেন? এই অভ্যাসেই হতে পারে মারাত্মক বিপদ

প্রণালী

প্রথমে চিংড়িমাছ ভাল করে পরিষ্কার করে ধুয়ে নিন। মাথা ও খোলস ছাড়িয়ে মাছগুলি প্রস্তুত করে রাখুন। এ বার মিক্সারে চিংড়িমাছ, নারকেলবাটা, সাদা ও কালো সর্ষেবাটা, কাঁচালঙ্কা, সামান্য সর্ষের তেল, নুন ও স্বাদমতো চিনি দিয়ে মিহি করে বেটে নিন। বাটা হয়ে গেলে তার মধ্যে হলুদগুঁড়ো ও লঙ্কাগুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এ বার একটি ননস্টিক কড়াইয়ে সামান্য সর্ষের তেল মাখিয়ে নিন। কড়াইয়ের তলায় গোল করে কাটা কলাপাতা বিছিয়ে তার উপর চিংড়ির মিশ্রণটি সমান ভাবে ছড়িয়ে দিন। উপর থেকে আরও একটি কলাপাতা দিয়ে পুরোটা ঢেকে কড়াইয়ের ঢাকা বন্ধ করে দিন। মাঝারি আঁচে প্রায় ১০ মিনিট রান্না করুন। গ্যাস বন্ধ করার পরও আরও ৫ মিনিট ঢাকা অবস্থায় রেখে দিন, যাতে ভাপে পিঠেটি ভাল ভাবে সেদ্ধ হয়ে যায়। শেষে কলাপাতা সরিয়ে চিংড়ির পিঠে চৌকো করে কেটে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ঝালঝাল, সর্ষের ঝাঁঝে ভরা এই অভিনব চিংড়ির পিঠে।

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে

প্রয়াত কিংবদন্তি রবি-গায়িকা বিভা সেনগুপ্ত, বয়স হয়েছিল ৯৪, শোকস্তব্ধ সঙ্গীতমহল

‘এই সম্মানের স্বপ্ন দেখতাম’, এশিয়ান গেমসে সোনা জিতে আবেগপ্রবণ রানাঘাটের পিঙ্কি

পুজোর আগে সুখবর, দিল্লি ক্যাপিটালসের হেড কোচের দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল

‘তোমাকে ছুঁতে পারি?’, বিমানবন্দরে ক্রাশ অভিষেক শর্মাকে দেখতেই তরুণী যা করলেন…