বাজার থেকে কিনবেন কেন? বাড়িতেই বানান টাটকা বেসন! রইল সহজ পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধি: রান্নাঘরে এমন কিছু উপকরণ রয়েছে, যা একসঙ্গে অনেক ধরনের পদে ব্যবহার করা যায়। বেসন তার মধ্যে অন্যতম। পকোড়া থেকে শুরু করে চিলা, বেসনের রুটি, নিমকি কিংবা হালুয়া সবেতেই লাগে এই উপকরণ। এমনকি ত্বক চর্চায়ও বেসন ব্যবহার করা হয়। সাধারণত ছোলার ডাল থেকেই বেসন তৈরি হয়। দোকানে প্যাকেটজাত বেসন সহজেই পাওয়া যায় ঠিকই, তবে চাইলে বাড়িতেও তৈরি করে নিতে পারেন একেবারে টাটকা বেসন। তাও আবার খুব বেশি ঝামেলা ছাড়াই।

উপকরণ

ছোলার ডাল

চাল

মুসুর ডাল

মুগ ডাল

প্রণালী 

প্রথমে একটি প্লেটে ছোলার ডাল, চাল, মুসুর ডাল এবং মুগ ডাল নিয়ে ভাল করে ছড়িয়ে নিন। এবার একটি কড়াই গরম করে সব উপকরণ একসঙ্গে দিয়ে কম আঁচে শুকনো ভেজে নিন। প্রায় ৪-৫ মিনিট ধরে নাড়াচাড়া করতে হবে, যাতে উপকরণগুলি সমান ভাবে ভাজা হয় এবং পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে একটি প্লেটে ঢেলে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। গরম অবস্থায় মিক্সিতে দিলে মিহি গুঁড়ো করা কঠিন হতে পারে, তাই ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করা জরুরি। উপকরণগুলি ঠান্ডা হয়ে গেলে মাঝারি মাপের মিক্সার জারে দিয়ে ভাল করে গুঁড়ো করে নিন। যতটা সম্ভব মিহি করে গুঁড়ো করার চেষ্টা করুন। এরপর একটি ছাঁকনিতে পুরো মিশ্রণটি ছেঁকে নিন। এতে বেসন আরও মসৃণ হবে। শেষে তৈরি বেসন একটি পরিষ্কার এয়ার টাইট কন্টেনারে ভরে রাখুন। এই বাড়িতে তৈরি বেসন দিয়ে পকোড়া, চিলা, বেসনের রুটি, নিমকি কিংবা হালুয়া-সহ নানা পদ তৈরি করতে পারবেন। ফলে দোকান থেকে বার বার বেসন কেনার প্রয়োজনও থাকবে না।

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

নিজের পছন্দের গল্পে আপনিই প্রধান চরিত্র, AI টিভি আনছে Google

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন