পোহা-উপমাতে একঘেয়েমি? জলখাবারে বানান প্রোটিনে ভরপুর সয়া কাবাব

Share:

নিজস্ব প্রতিনিধি: সকালের জলখাবারে রোজ একই পোহা, উপমা কিংবা পরোটা খেতে খেতে একঘেয়ে লাগতেই পারে। অথচ দিনের শুরুটা যদি সুস্বাদু হওয়ার পাশাপাশি পুষ্টিকর হয়, তা হলে কেমন হয়? সয়াবিন,  মটরশুঁটি ও পালং শাক দিয়ে তৈরি হারা ভরা সয়া কাবাব হতে পারে তেমনই একটি পদ। সয়াবিনে ভাল পরিমাণে প্রোটিন থাকায় নিরামিষ খাবারের তালিকায় এটি প্রোটিনের চাহিদা মেটাতে সহায়ক হতে পারে। সঙ্গে মটরশুঁটি ও পালং শাক থাকায় খাবারে যোগ হয় নানা পুষ্টি উপাদানও।

উপকরণ 

সয়া বড়ি-১ কাপ

সেদ্ধ কচি মটরশুঁটি-১ কাপ

পালং শাক – ১ কাপ

সেদ্ধ আলু -২টি

ভাজা বেসন বা ছাতু -২ টেবিল চামচ

কাঁচালঙ্কা -২টি

আদা কুচি -১ চা চামচ

ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ

ভাজা জিরের গুঁড়ো -আধ চা চামচ

চাট মশলা- আধ চা চামচ

কাশ্মীরি লঙ্কার গুঁড়ো – আধ চা চামচ

গরম মশলা- এক-চতুর্থাংশ চা চামচ

নুন – স্বাদমতো

বাটার- প্রয়োজনমতো 

কাজু – কয়েকটি

আরও পড়ুনঃ নিমেষে উধাও হবে একথালা ভাত, কচুপাতা দিয়ে পাহাড়ি কায়দায় বানান সুস্বাদু ‘কাফুলি’

কীভাবে বানাবেন?

প্রথমে গরম জলে সয়া বড়ি প্রায় ১০ মিনিট ভিজিয়ে রাখুন। নরম হয়ে গেলে জল ভাল করে নিংড়ে মিক্সিতে দিয়ে মিহি না করে খানিকটা দানাদার করে বেটে নিন। এরপর সেদ্ধ পালং শাক ও মটরশুঁটিও অল্প করে বেটে নিন। এ বার একটি বড় পাত্রে সয়া, পালং-মটরের মিশ্রণ, কুরিয়ে রাখা আলু, ভাজা বেসন, আদা, কাঁচালঙ্কা ও ধনেপাতা দিন। সঙ্গে জিরের গুঁড়ো, চাট মশলা, লঙ্কার গুঁড়ো, গরম মশলা ও নুন দিয়ে ভাল করে মেখে নিন। মিশ্রণটি বেশি নরম হলে সামান্য বেসন মেশাতে পারেন। মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে গোল ও চ্যাপ্টা কাবাবের আকার দিন। মাঝখানে একটি করে কাজুর টুকরো বসিয়ে দিতে পারেন। এরপর এয়ার ফ্রায়ারে দু’পিঠ সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত রাখুন। গরম-গরম হারা ভরা সয়া কাবাব পরিবেশন করুন ধনেপাতার চাটনি ও পেঁয়াজের সঙ্গে।

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

পুজোর আগে ব্রণ কমাতে চান? মুখ ধোয়ার সময় ভুলেও এই ৫ ভুল করবেন না!

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের

ক্রিকেট ছেড়ে এবার বলিউডের নায়ক বিরাট কোহলি, কোন ছবিতে দেখা যাবে ব্যাটসম্যানকে?

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে