নিমেষে উধাও হবে একথালা ভাত, কচুপাতা দিয়ে পাহাড়ি কায়দায় বানান সুস্বাদু ‘কাফুলি’

Share:

নিজস্ব প্রতিনিধি: সবজি মানেই আলু, পটল, লাউ কিংবা পালং। এই চেনা তালিকার বাইরে বেরিয়ে একটু অন্যরকম কিছু খেতে চাইলে উত্তরাখণ্ডের পাহাড়ি রান্না হতে পারে দারুণ বিকল্প। পাহাড়ি ঘরানার এমনই একটি ঐতিহ্যবাহী পদ হল কচুপাতা দিয়ে তৈরি কাফুলি। কচুপাতা পাতা দিয়ে সাধারণত পকোড়া বা ভর্তা জাতীয় পদই বেশি  হয়। কিন্তু উত্তরাখণ্ডে এই পাতাই রান্না হয় সুস্বাদু সবুজ শাক হিসেবে। এতে গলাও চুলকায় না। উত্তরাখণ্ডে  কচুপাতাকে বলা হয় ‘গডেরি কে পাত’। চটজলদি তৈরি এই কাফুলি গরম ভাতের সঙ্গে খেতে লাগে দুর্দান্ত। জানুন রেসিপি- 

উপকরণ

কচু পাতা — ৮-১০টি

চালের পেস্ট — ১-২ চামচ

রসুন — ৪-৫ কোয়া

কাঁচালঙ্কা — ২টি

জিরে — আধ চা চামচ

হলুদ — আধ চা চামচ

ধনে গুঁড়ো — ১ চা চামচ

নুন 

সর্ষের তেল — ১-২ চামচ

পদ্ধতি 

প্রথমে কচু পাতাগুলি ভাল করে ধুয়ে ডাঁটা ও মোটা শিরা বাদ দিয়ে  কুচিয়ে নিন। চাইলে এর সঙ্গে সামান্য পালংও মেশাতে পারেন। এরপর একটি পাত্রে জল গরম করে কুচোনো পাতাগুলি ভালভাবে সেদ্ধ করে নিন। কচুপাতা ভাল করে সেদ্ধ করা জরুরি, কারণ এতে খেলে গলা চুলকানির ভাব কমবে। পাতা সেদ্ধ হয়ে গেলে কিছুটা ঠান্ডা করে মিক্সিতে দিয়ে হালকা মোটা করে পিষে নিন। খুব মিহি পেস্ট করার প্রয়োজন নেই। অন্যদিকে চাল সামান্য জল দিয়ে বেটে পাতলা মিশ্রণ তৈরি করে রাখুন। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে জিরে দিন। জিরে ফোড়ন এলে কুচোনো রসুন ও কাঁচালঙ্কা দিয়ে হালকা ভেজে নিন। এরপর হলুদ ও ধনে গুঁড়ো দিয়ে সঙ্গে সঙ্গে অল্প জল দিন, যাতে মশলা পুড়ে না যায়। এবার পিষে রাখা পাতা কড়াইয়ে দিয়ে মশলার সঙ্গে ভালভাবে মিশিয়ে নিন। এরপর চালের তৈরি মিশ্রণটি কড়াইয়ে ঢেলে নাড়তে থাকুন। প্রয়োজনমতো জল দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। ধীরে ধীরে শাক ঘন হয়ে এলে স্বাদমতো নুন দিন। আরও প্রায় ৮-১০ মিনিট রান্না করে গ্যাস বন্ধ করে দিন। তৈরি হয়ে যাবে পাহাড়ি স্বাদের  কচুপাতার কাফুলি। গরম গরম সাদা ভাতের সঙ্গে এই কাফুলি পরিবেশন করলেই জমে যাবে দুপুরের খাবার। 

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

‘বেঁচে ফিরবে বাবা’, চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখল পরিবার

বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার নিষিদ্ধ কাশির সিরাপ, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সহ ২

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…