কাঁচা আম শেষের মুখে, তাই দেরি না করে বানিয়ে ফেলুন এই রেসিপিটা

Share:

নিজস্ব প্রতিনিধি: কাঁচা আমের টক স্বাদের জাদু আর বেশিদিন থাকবে না। মরসুম প্রায় শেষের দিকে, বাজার থেকেও ধীরে ধীরে কমে যাচ্ছে কাঁচা আমের জোগান। ঠিক এই সময়েই রান্নাঘরে একটু ভিন্ন স্বাদ আনতে চাইলে বানিয়ে ফেলতে পারেন কাঁচা আমের ডাল ফ্রাই। সহজ উপকরণে দারুণ টক ঝাল স্বাদের এক পদ।টক ডাল, মাছের টক, আচার বা চাটনি কাঁচা আমের নানা রূপকে বিদায় জানানোর আগে শেষবারের মতো উদ্‌যাপন করার সেরা উপায় হতে পারে এই রেসিপি। 

কীভাবে বানাবেন কাঁচা আমের ডাল ফ্রাই

উপকরণ: ১ কাপ অড়হর ডাল, ২টি কাঁচা আম, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ২ কাপ জল, ২ টেবিল চামচ ঘি, ১ টেবিল চামচ জিরে, ২টি শুকনো লঙ্কা, ১ চতুর্থাংশ চা চামচ হিং, স্বাদমতো নুন। 

প্রণালী: ডাল ধুয়ে আধ ঘণ্টা মতো জলে ভিজিয়ে রাখুন। এ বার একটি প্রেশার কুকারে জল, নুন, হলুদ, আঁটি-সহ আমের টুকরো এবং ডাল ভরে মাঝারি আঁচে বসিয়ে দিন। ৩-৫টি সিটির পর গ্যাস বন্ধ করে দিন। গরম ভাপ বেরিয়ে গেলে ঢাকনাটি খুলে ফেলুন। অন্য একটি ছোট কড়াইয়ে ঘি, শুকনো লঙ্কা, জিরে ও হিং ফোড়ন দিন। তার পর সেটি ডালের মধ্যে মিশিয়ে দিন। পছন্দসই ঘনত্ব না আসা পর্যন্ত ঢাকনা ছাড়া অল্প আঁচে রান্না করতে পারেন। কেউ কেউ টলটলে রাখতে পারেন, কেউ বা মাখা মাখা রূপ দিতে পারেন। শেষে ধোঁয়া ওঠা ভাত, আচার বা কোনও একটি ভাজার সঙ্গে গরম গরম ডাল অথবা ডাল ফ্রাই (বা ডাল মাখা, যে নাম দেবেন) পরিবেশন করুন।

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

পুলিশ পরিচয় দিয়ে ATM কার্ড হাতানোর অভিযোগে গ্রেফতার ব্যক্তি, চাঞ্চল্য বর্ধমানে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে