রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতে ডাল বেঁচে গেলে অনেকেই তা ফেলে দেন। কিন্তু সেই ডাল দিয়েই যে এত সহজে সুস্বাদু জলখাবার তৈরি করা যায়, তা হয়তো অনেকেরই জানা নেই। সামান্য কয়েকটি উপকরণ যোগ করলেই তৈরি হবে মুচমুচে পরোটা থেকে চিলা। স্বাদেও দুর্দান্ত, খরচও কম।

১. মুচমুচে ডালের পরোটা

উপকরণ

বেঁচে যাওয়া ডাল

আটা ১ কাপ

পেঁয়াজ কুচি

কাঁচালঙ্কা

ধনেপাতা কুচি

আচার মশলা

নুন ও ঘি পরিমাণমতো

পদ্ধতি:

ডালের সঙ্গে আটা, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা, আচার মশলা ও নুন মিশিয়ে মেখে নিন। প্রয়োজন হলে সামান্য জল দিন। লেচি কেটে পরোটার মতো বেলে তাওয়ায় ঘি দিয়ে দু’পিঠ ভাল করে সেঁকে নিন। দই বা আচারের সঙ্গে পরিবেশন করুন।

২. ডালের চিলা

উপকরণ:

বেঁচে যাওয়া ডাল

সুজি ২ টেবিল চামচ

চালের গুঁড়ো ১ টেবিল চামচ

টমেটো কুচি ১টি

কাঁচালঙ্কা ১টি

হিং এক চিমটি

নুন ও তেল পরিমাণমতো

পদ্ধতি:

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ১০ মিনিট রেখে দিন। ব্যাটার খুব ঘন হলে অল্প জল মেশান। গরম তাওয়ায় সামান্য তেল দিয়ে গোল করে ব্যাটার ছড়িয়ে দু’পিঠ মুচমুচে করে ভেজে নিন।

৩. ডালের কচুরি বা পুরি

উপকরণ:

বেঁচে যাওয়া ডাল

ময়দা ১ কাপ

কালোজিরে ১/২ চা চামচ

লঙ্কাগুঁড়ো পরিমাণমতো

নুন ও তেল পরিমাণমতো

পদ্ধতি:

ডালের সঙ্গে ময়দা, কালোজিরে, লঙ্কাগুঁড়ো ও নুন দিয়ে শক্ত মণ্ড তৈরি করুন। ছোট লেচি কেটে লুচির মতো বেলে গরম তেলে ভেজে নিন। উপর থেকে সামান্য চাট মশলা ছড়িয়ে পরিবেশন করলে স্বাদ আরও বাড়বে।

৪. ডাল-সবজির খিচুড়ি

উপকরণ:

বেঁচে যাওয়া ডাল

ডালিয়া ১/২ কাপ

গাজর কুচি

বিনস

মটরশুঁটি

ঘি ১ চা চামচ

জিরে

নুন ও জল পরিমাণমতো

পদ্ধতি:

ঘিয়ে জিরে ফোড়ন দিয়ে সবজি ভেজে নিন। এবার ডালিয়া ও বেঁচে যাওয়া ডাল দিয়ে ভালভাবে মিশিয়ে জল ও নুন দিন। ঢেকে নরম হওয়া পর্যন্ত রান্না করুন। বাচ্চা ও বয়স্কদের জন্যও এটি বেশ উপযোগী।

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

ডায়েটে বেগুন রাখলেই কমবে ওজন! জেনে নিন ৬টি উপকারিতা

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

আরামবাগের বিভিন্ন নদী বাঁধের দুর্বল অংশ অনতিবিলম্বে মেরামতির নির্দেশ শুভেন্দুর

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের