চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঝালমুড়ি তো অনেক খেয়েছেন। কিন্তু ঝালমুড়ির সঙ্গে আস্ত চিকেন লেগ পিস আর স্পাইসি গ্রেভির এই কম্বিনেশন কি কখনও ট্রাই করেছেন? তাহলে বানিয়ে নিন সেই চিকেন লেগ পিস দিয়ে ঝালমুড়ি। মাত্র ৫ মিনিটে তৈরি এই স্ট্রিট ফুড ফিউশনের স্বাদ আপনার মুখে লেগে থাকবে সারাজীবন!

উপকরণ

২-৩ কাপ মুড়ি, ১টি আস্ত চিকেন লেগ পিস এবং ২-৩ চামচ ঘন চিকেন গ্রেভি, ১টি ছোট পেঁয়াজ কুচি, ১টি ছোট টমেটো কুচি, ১/২ কাপ শসা কুচি, ২টি কাঁচালঙ্কা কুচি, ২ টেবিল চামচ ধনেপাতা কুচি, ১/২ কাপ চানাচুর বা ঝুড়িভাজা, ১ টেবিল চামচ ভাজা বাদাম,১ টেবিল চামচ আচারের তেল বা খাঁটি সরষের তেল,১ টেবিল চামচ লেবুর রস,১/২ চা চামচ বিট নুন, ১/২ চা চামচ চাট মশলা ,১/২ চা চামচ ভাজা মশলা।

প্রদ্ধতি

প্রথমে একটি বড় পাত্রে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুচি, কাঁচামরিচ ও ধনেপাতা কুচি নিন। এর সাথে বিট নুন, চাট মশলা, ভাজা মশলা, লেবুর রস এবং আচারের তেল বা সরষের তেল দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে মেখে নিন।এবার ওই পাত্রে ২ থেকে ৩ চামচ হালকা গরম ঘন চিকেন গ্রেভি ঢেলে দিন। সবজির সাথে গ্রেভিটা ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণের মধ্যে মচমচে মুড়ি, চানাচুর এবং ভাজা বাদাম দিয়ে দিন। এবার হাত দিয়ে বা বড় চামচ দিয়ে খুব দ্রুত ওপর-নিচ করে ভালো করে ঝাঁকিয়ে বা মেখে নিন। মাখানো ঝালমুড়ি একটি বাটি বা কাগজের ঠোঙায় ঢালুন। এবার ওপর থেকে সেই রসালো চিকেন লেগ পিসটি দিয়ে দিন। লেগ পিসের ওপরে সামান্য একটু বাড়তি গ্রেভি এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।ব্যাস! মাত্র ৫ মিনিটে তৈরি ইন্টারনেটের ভাইরাল রেসিপি  চিকেন লেগ ঝালমুড়ি!

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের