অফিসের তাড়াহুড়োর মাঝেও বানিয়ে ফেলুন ম্যাঙ্গো অ্যাভোকাডো টোস্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: সকালে ঘুম থেকে উঠেই সব কাজ সেরে অফিস বা কাজে বেরানোর ঝক্কি থাকে। এক দিকে অফিস যাওয়ার তাড়াহুড়ো, অন্যদিকে হেঁশেল সামলানো-অনেকেরই এটাই রোজের রুটিন। এই ব্যস্ত সময়েই চটজলদি বানাতে পারেন অ্যাভোকাডো টোস্ট। খুবই সহজ, তৃপ্তিদায়ক আর অল্প সময়ে বানানো যায়। ব্রেকফাস্ট হোক বা সন্ধের টিফিনে অ্যাভোকাডো টোস্ট বেশ জনপ্রিয়। আর এই গ্রীষ্মের মরসুমে, আরেকটি জনপ্রিয় উপাদান হল আম। অ্যাভোকাডো টোস্টে একটু আম যোগ করে আনুন অন্য স্বাদ।

উপকরণ: 

১)  পাকা অ্যাভোকাডো ১টি

২) ১টি পাকা ও শক্ত আলফনসো আম 

৩) লেবুর রস ১ চা চামচ 

৪) ব্রাউন বা মাল্টিগ্রেইন ব্রেড ২ টুকরো

৫)  লবণ ও গোলমরিচ স্বাদমতো

৬) চিলি ফ্লেক্স অল্প (ইচ্ছে হলে)

৭) অলিভ অয়েল ১ চা চামচ

৮) টমেটো

কীভাবে বানাবেন?

প্রথমে পাউরুটির টুকরোগুলোকে মুচমুচে না হওয়া পর্যন্ত টোস্ট বা গ্রিল করুন। বাড়তি স্বাদের জন্য, টোস্ট করার আগে অলিভ অয়েল বা মাখন হালকা করে মাখিয়ে নিন। তারপর একটি প্লেটে তুলে রাখুন। আলফনসো আমটির খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। টোস্টের উপরে অ্যাভোকাডো পেস্ট ছড়িয়ে দিন। অ্যাভোকাডোর সাথে কাটা আম, পেঁয়াজ, টমেটো যোগ করুন। বেশি ঝাল পছন্দ করলে সামান্য লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিন। লবণ এবং অর্ধেক লেবুর রস চিপে দিতে পারেন। টোস্ট মুচমুচে থাকা অবস্থাতেই পরিবেশন করুন। জিভে জল আনবে এই আম-অ্যাভোকাডো টোস্টটি। যা কয়েক মিনিটেই তৈরি করা যায়। 

আমে ফাইবার এবং ভিটামিন সি রয়েছে, যা একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, ওজন ব্যবস্থাপনা এবং হৃদপিণ্ডের স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে। অ্যাভোকাডোও ফাইবারের একটি ভালো উৎস, যা কোলেস্টেরল, রক্তে শর্করা এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।এছাড়াও এতে রয়েছে পটাশিয়াম, যা স্বাস্থ্যকর রক্তচাপ বজায় রাখার জন্য একটি অপরিহার্য পুষ্টি উপাদান।

লাগবে না তেল-মশলা, কীভাবে বাড়িতে বানাবেন রাজ কচুরি?

মুক্তির পর আলোচনায় ‘আখরি সাওয়াল’, সঞ্জয় দত্ত–নামাশি চক্রবর্তীর পারফরম্যান্সে উঠছে প্রশ্ন

মুখ্যমন্ত্রীর উপরে আত্মঘাতী হামলার হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার যুবক

মাথায় আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছেড়েছিলেন পাক পেসার, কেমন আছেন?

টানা আন্দোলনে দিশম আদিবাসী গাঁওতা, ধর্না মঞ্চে পৌঁছে সমাধানের আশ্বাস মন্ত্রী ক্ষুদিরামের

IPL-এর মাঝেই বড় অঙ্কের পুরস্কার পেলেন ঈশান কিশন,কে দিল এই সম্মান?

হোটেলের মধ্যে রমরমিয়ে চলা মধুচক্রের পর্দা ফাঁস, আটক ৫

আইপিএলের মাঝেই কি দ্বিতীয়বার ছাদনাতলায় হার্দিক? জোর জল্পনা নেটদুনিয়ায়

‘বিজেপির জয়ের নেপথ্য কারিগর মিঠুন দা’, বাড়ি গিয়ে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

সংযুক্ত আরব আমিরাতে ৩০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল মজুত রাখবে ভারত

মিচেল মার্শের দাপটে কঠিন হল চেন্নাইয়ের প্লেঅফে যাওয়ার রাস্তা

মুক্তির দিনেই সস্তায় ‘চাঁদ মেরা দিল’-এর টিকিট, যুব দর্শকদের টানতে বড় সিদ্ধান্ত ধর্মা প্রোডাকশনের

এবার পশ্চিম বর্ধমানে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর, জেলা সফর শুরু শুভেন্দুর

স্বামীকে কেটে টুকরো টুকরো করে দেহাংশ ফ্রিজে রাখলেন স্ত্রী, দুর্গন্ধ বেরোতেই…