শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: রোজকার রান্নায় পালং শাক দিয়ে একঘেয়ে পদ খেতে খেতে বিরক্ত? তা হলে স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন রসুন দিয়ে পালং শাকের তরকারি। পালং শাকের নিজস্ব স্বাদের সঙ্গে রসুনের ঝাঁঝালো সুবাস আর ঘি-জিরের ফোড়ন সব মিলিয়ে এই পদ হয়ে উঠবে দারুণ সুস্বাদু। দুপুরে গরম ভাতের সঙ্গে এমন তরকারি হলে আর বেশি রান্নার প্রয়োজন পড়ে না। বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই অল্প সময়ে তৈরি করা যায় এই রেসিপি। কীভাবে বানাবেন? জানুন- 

উপকরণ

পালং শাক – ১ আটি 

রসুন – ৮কোয়া

পেঁয়াজ কুচি – ১টি মাঝারি 

কাঁচালঙ্কা – ২টি

শুকনো লঙ্কা – ২টি

জিরে – আধ চা চামচ

হলুদ গুঁড়ো – আধ চা চামচ

লঙ্কার গুঁড়ো – আধ চা চামচ

তেল বা ঘি – ৩ টেবিল চামচ

নুন – স্বাদমতো

প্রণালি

প্রথমে পালং শাক ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। এরপর শাক কুচিয়ে রাখুন। রসুনের কোয়াগুলি ছোট ছোট করে কুচিয়ে নিন। পেঁয়াজ কুচিয়ে এবং কাঁচালঙ্কা চিরে রাখুন। এবার কড়াইয়ে তেল বা ঘি গরম করে জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিন। জিরের সুন্দর গন্ধ বেরোলে কুচোনো রসুন দিয়ে হালকা সোনালি করে ২ মিনিট ভেজে নিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে ৩-৪ মিনিট নাড়াচাড়া করুন। পেঁয়াজ নরম হয়ে এলে কাঁচালঙ্কা, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিন। এবার কড়াইতে কুচিয়ে রাখা পালং শাক দিয়ে দিন। স্বাদমতো নুন মিশিয়ে মাঝারি আঁচে ১০ মিনিট রান্না করুন। পালং শাক থেকে নিজেই জল বেরোবে, তাই শুরুতে আলাদা করে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। মাঝে মাঝে নাড়তে থাকুন। শাক নরম হয়ে এলে এবং অতিরিক্ত জল শুকিয়ে মাখো মাখো হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন রসুনের সুবাসে ভরপুর সুস্বাদু পালং শাকের তরকারি।

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার