রেস্তরাঁয় যাবেন কেন? পুজোর সময়ে ঘরেই বানান স্বাদের তন্দুরি দম আলু

Share:

নিজস্ব প্রতিনিধি: আলুর দম খেতে ভালবাসেন? তাহলে স্বাদে একটু বদল আনতে একবার বানিয়ে দেখুন তন্দুরি দম আলু। তন্দুরির মশলার সুগন্ধ, মুচমুচে আলু আর মশলাদার গ্রেভির মেলবন্ধনে এই পদ হয়ে উঠতে পারে দুপুরের খাবার কিংবা রাতের ডিনারের বিশেষ আকর্ষণ।

উপকরণ

৫০০ গ্রাম ছোট আকারের আলু, ১ কাপ টক দই, ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ  ধনে গুঁড়ো, ১/২ চা চামচ জিরে গুঁড়ো, ১/২ চা চামচ গরমমশলা, ২ চা চামচ তন্দুরি মশলা, ১ টেবিল চামচ বেসন, প্রয়োজনমতো সর্ষের তেল, স্বাদমতো নুন, সামান্য কসৌরি মেথি ও সাজানোর জন্য ধনেপাতা।   

পদ্ধতি

প্রথমে ছোট আলুগুলি ভাল করে ধুয়ে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিতে হবে। এবার একটি পাত্রে টক দই, আদা-রসুন বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে ও জিরে গুঁড়ো, তন্দুরি মশলা, বেসন, নুন এবং সামান্য তেল মিশিয়ে ঘন মেরিনেট করুন। তাতে আলুগুলি দিয়ে ভাল করে মাখিয়ে অন্তত ৩০ মিনিট রেখে দিন। এর পর একটি প্যানে অল্প তেল গরম করে মেরিনেট করা আলুগুলি মাঝারি আঁচে ভেজে নিন। আলুর গায়ে হালকা লালচে রং ও তন্দুরির মতো পোড়া পোড়া ভাব এলে তুলে রাখুন। এবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে বাকি মেরিনেট এবং প্রয়োজনমতো অল্প জল দিয়ে মশলা কষিয়ে নিন। গ্রেভি ঘন হয়ে এলে ভাজা আলুগুলি দিয়ে ঢেকে কম আঁচে কয়েক মিনিট রান্না করুন। শেষে গরমমশলা ও হাতে গুঁড়ো করা কসৌরি মেথি ছড়িয়ে দিন। উপরে ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন তন্দুরি দম আলু। সঙ্গে নান, তন্দুরি রুটি, পরোটা কিংবা পোলাও থাকলে জমে যাবে খাবারের আসর।

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

ষষ্ঠীর সকালে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি উল্টে মৃত ৩

উত্তর বম্বে সর্বজনীন দুর্গাপুজোয় ঐতিহ্যবাহী সাজে কাজল, মা-বোনকে আগলে রাখলেন অভিনেত্রী

সবজি ও পনিরের মেলবন্ধনে জমবে স্বাদ! পুজোতে বানান নবরত্ন কোর্মা

চলন্ত ট্রেনের এসি কামরায় পানের দোকান! বার্থে বসেই পান তৈরি করছে বিক্রেতা, ভাইরাল ভিডিয়ো

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

অস্ত্রোপচারের পর পেট থেকে বেরল তোয়ালে, চক্ষু চড়কগাছ চিকিৎসকদের

জেলের বাইরে থাকলেও দুর্গাপুজোতে ঘরবন্দি পার্থ, উৎসবে মন খারাপ প্রাক্তন শিক্ষামন্ত্রীর

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

মহাষষ্ঠীতে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা?