সবজি ও পনিরের মেলবন্ধনে জমবে স্বাদ! পুজোতে বানান নবরত্ন কোর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো-পার্বণ হোক কিংবা বাড়িতে অতিথি আপ্যায়ন, পাতে একটু রাজকীয় পদ থাকলে খাওয়া দাওয়ার আনন্দই আলাদা। আর সেই তালিকায় নবরত্ন কোর্মার জুড়ি মেলা ভার।

উপকরণ

১০০ গ্রাম পনির, ২টি মাঝারি আলু, ১টি গাজর, ৮টি বিনস, ১টি ছোট ফুলকপি, ১টি ছোট ক্যাপসিকাম, অল্প করে লাল ও হলুদ বেল পেপার, ১ কাপ মটরশুঁটি, ৭৫ গ্রাম আনারস, ৫টি কাঁচালঙ্কা, সাজানোর জন্য ডালিমের দানা, ১টি বড় পেঁয়াজ, ৮ কোয়া রসুন, ১ ইঞ্চি আদা, ১৫টি কাজুবাদাম, ১০টি কিশমিশ, ২ টেবিল চামচ পোস্ত, ১ টেবিল চামচ চারমগজ, ১ টেবিল চামচ জিরে গুঁড়ো, ১/২ চা চামচ গোটা শাহি জিরে, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ১ চা চামচ গরমমশলা, ২টি তেজপাতা, ১ চা চামচ চিনি, স্বাদমতো নুন, ৭৫ মিলিলিটার  ফ্রেশ ক্রিম, ১ টেবিল চামচ ঘি, ২ টেবিল চামচ সাদা তেল, সামান্য জাফরান ও দুধ।

পদ্ধতি

প্রথমে পেঁয়াজ, রসুন, আদা, কাজুবাদাম, কাঠবাদাম, পোস্ত ও চারমগজ অল্প জল দিয়ে মিক্সারে মিহি করে বেটে নিন। প্রয়োজনে কয়েকটি কাজুবাদাম ও কিশমিশও অল্প ঘি দিয়ে ভেজে রাখতে পারেন। এবার কড়াইয়ে তেল ও সামান্য ঘি দিয়ে তেজপাতা এবং শাহি জিরে ফোড়ন দিন। তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে মাঝারি আঁচে ৫ মিনিট ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরমমশলা, নুন, চিনি ও কাঁচালঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এর পর প্রথমে আলু, গাজর ও বিনস দিয়ে  ফুলকপি, মটরশুঁটি এবং বিভিন্ন রংয়ের ক্যাপসিকাম দিয়ে মিশিয়ে নিন। সবজি প্রায় সেদ্ধ হয়ে এলে আনারস ও ভেজে রাখা পনির যোগ করুন। সব উপকরণ ভাল করে মিশিয়ে প্রয়োজনমতো অল্প গরম জল দিন। এবার ফ্রেশ ক্রিম ও জাফরান ভেজানো দুধ দিয়ে কড়াই ঢেকে কম আঁচে ১০ মিনিট রান্না করুন। পরিবেশনের আগে উপরে ঘি, ডালিমের দানা, ভাজা কাজুবাদাম ও কিশমিশ ছড়িয়ে সাজিয়ে নিন। ব্যস, তৈরি সুস্বাদু নবরত্ন কোর্মা! 

সহকর্মীর সঙ্গে প্রেম! রেগে গিয়ে প্রাক্তন স্ত্রীকে কুপিয়ে খুন করল ভারতীয় যুবক

আমলকি দিয়ে বানান অন্ধ্রের এই টক-ঝাল রেসিপি, নিমেষে উধাও হবে এক থালা ভাত

বিজয়ের দলের নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, বিয়ের জন্যে ২৫ লক্ষ টাকা দাবি

ষষ্ঠীর সকালে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি উল্টে মৃত ৩

উত্তর বম্বে সর্বজনীন দুর্গাপুজোয় ঐতিহ্যবাহী সাজে কাজল, মা-বোনকে আগলে রাখলেন অভিনেত্রী

চলন্ত ট্রেনের এসি কামরায় পানের দোকান! বার্থে বসেই পান তৈরি করছে বিক্রেতা, ভাইরাল ভিডিয়ো

রেস্তরাঁয় যাবেন কেন? পুজোর সময়ে ঘরেই বানান স্বাদের তন্দুরি দম আলু

মুম্বইয়ে CJP-র ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হল গোটা এলাকা

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

মহাষষ্ঠীতে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা?