ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে কি এবার আমেরিকার সবচেয়ে বিধ্বংসী বোমা ব্যবহারের প্রস্তুতি? যুদ্ধের উত্তেজনার মধ্যেই নতুন করে সামরিক পদক্ষেপের কথা ভাবছে ওয়াশিংটন। সংবাদমাধ্যম CNN-এর রিপোর্ট অনুযায়ী, ইরানে ফের সামরিক অভিযান চালানোর নির্দেশ দিলে ‘মাদার অফ অল বম্বস’ (Mother of All Bombs) ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখছে পেন্টাগন। ইরানের পরমাণু কেন্দ্র এবং জ্বালানি পরিকাঠামোকে নিশানা করেই এই পরিকল্পনা বলে জানা গিয়েছে। তবে এত বড় মাপের অস্ত্র ব্যবহার করেও আমেরিকা আদৌ তাদের লক্ষ্য পূরণ করতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

কী এই ‘মাদার অফ অল বম্বস’?

আমেরিকার অস্ত্রভাণ্ডারে থাকা সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা হল GBU-43/B Massive Ordnance Air Blast (MOAB)। পরিচিত নাম ‘মাদার অফ অল বম্বস’। এর বিপুল বিস্ফোরণ ক্ষমতায় বিশাল এলাকা ধ্বংস হয়ে যেতে পারে। তবে এই বোমা গভীর ভূ- গর্ভে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য তৈরি নয়। ফলে ইরানের মাটির গভীরে অবস্থিত পরমাণু কেন্দ্রগুলিকে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। CNN-এর রিপোর্ট অনুযায়ী, ইরানের জ্বালানি পরিকাঠামোর পাশাপাশি পিকঅ্যাক্স মাউন্টেনের মতো সন্দেহভাজন ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্রও সম্ভাব্য নিশানার তালিকায় রয়েছে। তবে সামরিক পরিকল্পনার সঙ্গে যুক্ত কয়েকজন আধিকারিক মনে করছেন, এই বোমা ব্যবহার করলেই আমেরিকার কৌশলগত লক্ষ্য পূরণ হবে, এমন নিশ্চয়তা নেই।

আরও পড়ুন: দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

ইরানের সঙ্গে সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক আলোচনা কার্যত থমকে রয়েছে। গত ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইজরায়েলের হামলার পর এই সংঘাত শুরু হয়। সম্প্রতি সামরিক তৎপরতা কিছুটা কমিয়ে অর্থনৈতিক চাপ বাড়ানোর পথে হাঁটছে ওয়াশিংটন। CNN-এর রিপোর্টে দাবি, এমন কিছু সামরিক বিকল্পও খতিয়ে দেখা হচ্ছে, যার মাধ্যমে শক্তি প্রদর্শন করে সংঘাত থেকে বেরিয়ে আসার সুযোগ পেতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগেও রাজনৈতিক চাপের মুখে রয়েছেন ট্রাম্প। ইরান যুদ্ধ এবং তার জেরে জ্বালানি-সহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির প্রভাব পড়ছে তাঁর দলের জনপ্রিয়তায়। এই পরিস্থিতিতে নতুন করে হামলার সিদ্ধান্ত রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।   

​’বাহ, এখন মুম্বই পুলিশও?’ ইমরানকে দেশ ছাড়ার নোটিশ দেওয়ায় ক্ষুব্ধ কিরণ রাও, প্রতিক্রিয়া প্রেমিকা লেখার

চলতি মাসে সংসদে বিশেষ অধিবেশন কেন্দ্রের, মহিলা সংরক্ষণ বিল পেশের সম্ভাবনা

প্রথম দিনেই বক্সঅফিসে ঝড় তুলল রজনীকান্তের ‘জেলর ২’, বিশ্বজুড়ে আয় ১২৫.২৫ কোটি টাকা

দু’বছর ধরে ভারতীয়দের হত্যার পরিকল্পনা, আমেরিকায় হিন্দু মন্দির হামলার অভিযুক্তকে নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

দু’বছরের শিশুকে ছ’তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ, আটক নাবালিকা ও তার মা

মহাষষ্ঠীতে বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ ভিজবে কোন কোন জেলা?

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

নতুন ‘নিওন হোয়াইট’ রংয়ে আত্মপ্রকাশ করল Yamaha XSR 900

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

ইরানে ভয়াবহ হামলার পরিকল্পনা কষছে আমেরিকা, ট্রাম্পের হাতে কোন মারণাস্ত্র?

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের