একবার খেলেই মুখে স্বাদ লেগে থাকবে, বানিয়ে নিন ঘরোয়া সুস্বাদু ডাল চিংড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির রান্নাঘরে ডাল আর চিংড়ি-দুইই অত্যন্ত জনপ্রিয়। তবে এই দুই উপকরণ একসঙ্গে মিশিয়ে তৈরি করা যায় এমন এক অসাধারণ পদ, যা ভাতের সঙ্গে জমে যায় দারুণ। ঘরোয়া মশলার স্বাদে তৈরি ডাল চিংড়ি দুপুরের খাবারকে করে তুলবে আরও লোভনীয়। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই সহজে বানিয়ে নেওয়া যায় এই পদ।

উপকরণ

মুসুর বা মুগ ডাল (১ কাপ), মাঝারি আকারের চিংড়ি (২০০ গ্রাম), পেঁয়াজ কুচি (১টি), টমেটো কুচি (১টি), আদা-রসুন বাটা (১ চা চামচ), কাঁচালঙ্কা(২-৩টি), হলুদ গুঁড়ো (১ চা চামচ), লঙ্কার গুঁড়ো (½ চা চামচ), জিরে গুঁড়ো (½ চা চামচ), গোটা জিরে (½ চা চামচ), তেজপাতা (১টি), সরষের তেল (৩ টেবিল চামচ), ধনেপাতা কুচি ( পরিমাণমতো), নুন ( স্বাদমতো)।

পদ্ধতি

প্রথমে ডাল ধুয়ে নরম করে সেদ্ধ করে নিন। অন্যদিকে চিংড়ি পরিষ্কার করে নুন ও হলুদ মাখিয়ে কয়েক মিনিট রেখে দিন। এরপর কড়াইয়ে সরষের তেল গরম করে চিংড়িগুলো হালকা ভেজে তুলে রাখুন। একই তেলে তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজুন। পেঁয়াজ হালকা বাদামি হলে আদা-রসুন বাটা, টমেটো, হলুদ, লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে ভালভাবে কষিয়ে নিন। মশলা কষানো হয়ে গেলে সেদ্ধ ডাল ঢেলে ফুটতে দিন। কয়েক মিনিট পর ভেজে রাখা চিংড়ি যোগ করুন। কাঁচালঙ্কা দিয়ে আরও ৫ থেকে ৭ মিনিট রান্না করুন যাতে চিংড়ির স্বাদ ডালের সঙ্গে ভালভাবে মিশে যায়। সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে ঢেকে ২-৩ মিনিট রেখে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ডাল চিংড়ি। চাইলে পাশে লেবু, কাঁচালঙ্কা বা আলুভাজা রাখলে স্বাদ আরও বেড়ে যাবে। দুপুরের সাধারণ খাবারকে মুহূর্তে বিশেষ করে তুলতে এই রেসিপি একবার অবশ্যই ট্রাই করে দেখুন।

‘মাদক মামলায় ফাঁসিয়ে জীবন শেষ করে দেব ‘, ধৃত পড়ুয়াকে হুমকি পুলিশ অফিসারের

গুজব প্রেমিক বিজয়ের ‘জন নয়গান’ দেখতে সকাল-সকাল চেন্নাইয়ের প্রেক্ষাগৃহে তৃষা

অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী চতুর্থ শ্রেণির পড়ুয়া

বর্ষার দুপুরে গরম ভাতের সঙ্গে জমবে খাসা, রইল মুচমুচে ঢেঁড়স পকোড়ার রেসিপি

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

রাজা রঘুবংশী হত্যা মামলায় বড় ধাক্কা, সোনমের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

দমদম পার্কে রেলিংয়ে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

একবার খেলেই মুখে স্বাদ লেগে থাকবে, বানিয়ে নিন ঘরোয়া সুস্বাদু ডাল চিংড়ি

মাছ-মাংস ফেল! গরম ভাতে দুপুরের খাওয়া জমাবে ডিম পোস্তর যুগলবন্দি

ঘরেই তৈরি করুন মুখে লেগে থাকার মতো মুগ ডালের হালুয়া, রইল রেসিপি