স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

Share:

নিজস্ব প্রতিনিধি: স্যামসাং-এর Galaxy Unpacked 2026 আজ বুধবার (২২ জুলাই) লন্ডনে অনুষ্ঠিত হতে চলেছে। এই মঞ্চ থেকেই সংস্থাটি তাদের নতুন প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন, স্মার্টওয়াচ এবং অন্যান্য Galaxy ডিভাইস লঞ্চ করবে। বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রযুক্তিপ্রেমীরা ইভেন্টটি অনলাইনে লাইভ দেখতে পারবেন। Samsung-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং YouTube চ্যানেলে সরাসরি দেখা যাবে।

Samsung Galaxy Z Fold 8 Ultra এই বছর ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোল্ডেবল ফোন। মডেলের ভিতরে ও বাইরে যথাক্রমে 8 ইঞ্চি ও 6.5 ইঞ্চি ডিসপ্লে থাকবে বলে জানা গিয়েছে। ডিভাইসটি 200 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরার সঙ্গে আসতে পারে। এটি Snapdragon 8 Elite Gen 5 ‘For Galaxy’ প্রসেসর ও 5,000mAh ব্যাটারি ব্যবহার করতে পারে।, Samsung Galaxy Z Flip 8-এর ডিজাইন 2025 সালের Z Flip 7 মডেলের মতোই রাখা হয়েছে। এই ফ্লিপ-ফোল্ড ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, +12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা, 4,300mAh ব্যাটারি, ও 10 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে ।এবারের Galaxy Unpacked-এ কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-ভিত্তিক নতুন সফ্টওয়্যার অভিজ্ঞতা এবং প্রোডাক্ট ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার দিকেই Samsung-এর বিশেষ জোর থাকতে পারে। নতুন ফোল্ডেবল ডিভাইসগুলিতে উন্নত পারফরম্যান্স, ক্যামেরা এবং AI-চালিত ফিচার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

যাঁরা বাড়িতে বসেই লঞ্চ ইভেন্ট দেখতে চান, তাঁরা Samsung-এর অফিসিয়াল YouTube চ্যানেল এবং অফিসিয়াল ওয়েবসাইটে লাইভ স্ট্রিম দেখতে পারবেন। এছাড়াও Samsung Newsroom-এও ইভেন্টের গুরুত্বপূর্ণ ঘোষণা প্রকাশ করা হবে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এবারের Galaxy Unpacked-এ সম্ভাব্য ঘোষণা হতে পারে Samsung Galaxy Z Fold 8 Ultra, Samsung Galaxy Z Fold 8 Wide, Samsung Galaxy Z Flip 8, Galaxy Watch 9, Galaxy Watch Ultra 2। এছাড়াও Galaxy AI-ভিত্তিক নতুন ফিচার এবং ভবিষ্যতের কিছু ডিভাইসের ঝলকও দেখাতে পারে সংস্থা।

ছাত্র বিক্ষোভে প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

১৬ বছর পর ভারতে ফিরছেন ললিত মোদি, ইডি মামলা থেকে স্বস্তি পেতেই বড় ঘোষণা

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শ্রাবণী মেলার মাঝেই বিপত্তি, বৈদ্যবাটীতে ভেঙে পড়ল বিশাল তোরণ গেট

তামান্না খুনে ২৪ অভিযুক্তের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ কালীগঞ্জ থানার

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা