বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে প্রযুক্তিপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে চীনের বাজারে লঞ্চ হলো ওপ্পোর নতুন ট্যাবলেট Oppo Pad Air 6। Oppo Reno 17 সিরিজের স্মার্টফোনের পাশাপাশি আজ এই নতুন ট্যাবটি উন্মোচন করেছে সংস্থা। মূলত পড়াশোনা এবং নিরবচ্ছিন্ন মাল্টিমিডিয়া অভিজ্ঞতার কথা মাথায় রেখেই ট্যাবলেটটি তৈরি করা হয়েছে।

ডিসপ্লে ও ডিজাইন
নতুন Oppo Pad Air 6-এ রয়েছে ১২.১ ইঞ্চির একটি বিশাল এলসিডি (LCD) ডিসপ্লে, যা ২.৮কে (2,800 x 1,980 পিক্সেল) রেজোলিউশন এবং ১২০ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট সাপোর্ট করে।ট্যাবলেটটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে শক্তিশালী MediaTek Dimensity 7360 Super চিপসেট। এটি সর্বোচ্চ ১২ জিবি LPDDR5x র‍্যাম এবং ৫১২ জিবি UFS 3.1 ইন্টারনাল স্টোরেজের সাথে যুক্ত। তবে সিম ভার্সনটিতে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানোর সুবিধাও মিলবে। সফটওয়্যারের দিক থেকে এতে লেটেস্ট Android 17 ভিত্তিক ColorOS 17 প্রি-ইনস্টলড থাকছে।ভিডিও কল ও সাধারণ ফটোগ্রাফির জন্য ট্যাবটির সামনে এবং পিছনে একটি করে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর রয়েছে।

কত টাকায় মিলবে এই ফোন?

চীনের বাজারে Oppo Pad Air 6-এর বেস মডেল (৮ জিবি + ১২৮ জিবি)-এর দাম রাখা হয়েছে ৩,০৯৯ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৪,০০০ টাকা)। এছাড়া ৮ জিবি + ২৫৬ জিবি এবং ১২ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩,৪৯৯ ইউয়ান (প্রায় ৪৯,০০০ টাকা) এবং ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৫৬,৩০০ টাকা)।অন্যদিকে, ট্যাবটির বিশেষ ম্যাট ডিসপ্লে সংস্করণের দাম শুরু হচ্ছে ৩,৭৯৯ ইউয়ান (৮ জিবি + ২৫৬ জিবি) থেকে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৬,০০০ টাকার সমান। এর ১২ জিবি + ২৫৬ জিবি মডেলের দাম ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৬১,০০০ টাকা)। আগামী ২০ নভেম্বর থেকে চীনে এই ট্যাবলেটটির বিক্রি শুরু হবে।

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?