ডোরির নামে পাঙ্গাশ বিক্রি! রেস্তোরাঁয় আপনি প্রতারিত হচ্ছেন না তো?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশের বিভিন্ন রেস্তোরাঁ ও অনলাইন খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের মেনুতে ‘ডোরি ফিশ’ নামটি এখন বেশ পরিচিত। ফিশ অ্যান্ড চিপস, ফিশ ফিঙ্গার কিংবা বিভিন্ন ফ্রাইড ফিশ ডিশে ডোরি ফিশের ব্যবহার দেখা যায়। ইউরোপ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাজারে তাজা ডোরি ফিশের ফিলে সাধারণত প্রতি কেজি ৫০ থেকে ৮০ মার্কিন ডলারে বিক্রি হয়। কলকাতায় ডোরি মাছের (যা প্রায়শই ক্রিম ডোরি বা বাসা নামে বিক্রি হয়) হিমায়িত বা তাজা কাঁটাবিহীন ফিলে প্রতি কেজির দাম সাধারণত ৭০০ থেকে ১,২০০ টাকার মধ্যে থাকে। এই কারণে দেশের খাদ্য ভোক্তাদের মধ্যে প্রশ্ন উঠেছে রেস্তোরাঁতে কোন মাছ পরিবেশন করা হচ্ছে?

বিশেষজ্ঞদের ধারণা, ডোরি ফিশের নামে মূলত ভিয়েতনামে উৎপাদিত এক ধরনের পাঙ্গাশ মাছ বিক্রি ও পরিবেশন করা হচ্ছে। ভিয়েতনামে নদীতে চাষ করা এই মাছের মাংস দেশি পাঙাশের তুলনায় বেশি সাদা, গন্ধ কম এবং স্বাদেও কিছুটা পার্থক্য রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে পরিচিত জন ডোরি বা ডোরি ফিশ দেখতে বেশ ব্যতিক্রমী। চ্যাপটা শরীর, বড় মাথা, ধারালো পাখনা এবং শরীরের দুই পাশে গোলাকার কালো দাগ এর প্রধান বৈশিষ্ট্য। এই কালো দাগের কারণে অনেক জায়গায় মাছটি ‘সেন্ট পিটার্স ফিশ’ নামেও পরিচিত। তবে রেস্তোরাঁয় পরিবেশিত মাছটি সত্যিই ডোরি কি না, তা সাধারণ মানুষের পক্ষে শনাক্ত করা প্রায় অসম্ভব। কারণ পরিবেশনের আগে মাছটির মাথা, চামড়া, কাঁটা ও অন্যান্য বৈশিষ্ট্য সরিয়ে শুধু ফিলে আকারে পরিবেশন করা হয়। ফলে বাহ্যিকভাবে মাছের প্রকৃত পরিচয় নির্ধারণ করা যায় না।

উত্তর আতলান্তিক মহাসাগর, ভূমধ্যসাগর এবং আফ্রিকার পশ্চিম উপকূলের সমুদ্র এলাকায় ডোরি ফিশ  পাওয়া যায়। ছোট মাছ, চিংড়ি ও স্কুইড খেয়ে বেঁচে থাকা এই মাছ দক্ষ শিকারি হিসেবে পরিচিত। ডোরি ফিশের জনপ্রিয়তার মূল কারণ এর স্বাদ। মাছটির মাংস সাদা, নরম এবং হালকা মিষ্টি স্বাদের। রান্নার পর সহজে ভেঙে যায় না বলে গ্রিল, প্যান ফ্রাই, পোচ কিংবা স্যুপ এই  ধরনের পদে এটি ব্যবহার করা যায়। রন্ধন বিশেষজ্ঞদের কাছেও মাছটি বিশেষভাবে সমাদৃত। অতিরিক্ত মশলা ছাড়াই এর স্বাদ বজায় থাকে বলে ফরাসি ও ইতালীয় রান্নায় দীর্ঘদিন ধরে এটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। 

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু

১০ মিনিটে বাড়িতে তৈরি  করুন তেল ছাড়া পুষ্টিকর ভেজিটেবল পাস্তা স্যালাড

ভিডিও কলে প্রেমিকার আত্মহত্যা লাইভ দেখল প্রেমিক, চাঞ্চল্য কল্যাণীতে

জার্মানিকে পিছনে ফেলে হারানো সিংহাসন পুনরুদ্ধার ব্রাজিলের,  কোন নজির গড়লেন ভিনিরা?

অর্থনৈতিক সংকটে নাজেহাল বলিভিয়া, দেশজুড়ে জারি জরুরি অবস্থা

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

ডোরির নামে পাঙ্গাশ বিক্রি! রেস্তোরাঁয় আপনি প্রতারিত হচ্ছেন না তো?

কলকাতা থেকে গ্রেফতার পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সুজিত রায়

যুদ্ধবিরতি সত্ত্বেও থামছেন না নেতানিয়াহু, ফের লেবাননে হামলা ইজরায়েলের, নিহত ৫