🎉 Happy Birthday Ei Muhurte 🎉
এই মুহূর্তে

পোস্ট অফিসের স্কিমে ঝুঁকিহীন নিশ্চিত আয়, সুদ ৮%-এর বেশি

নিজস্ব প্রতিনিধিঃ ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে সঞ্চয়ের বিকল্প নেই-এই ভাবনা থেকেই অধিকাংশ মানুষ নিজের উপার্জনের একটি অংশ জমিয়ে রাখেন। বিশেষ করে অবসর জীবনের কথা ভেবে এমন বিনিয়োগের খোঁজ চলে, যেখানে ঝুঁকি কম এবং রিটার্ন স্থিতিশীল। এই কারণেই সরকারি সঞ্চয় প্রকল্প, বিশেষ করে পোস্ট অফিসের স্কিমগুলি সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। এর মধ্যে অন্যতম হল সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, যা প্রবীণদের আর্থিক নিরাপত্তা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বর্তমানে এই স্কিমে প্রায় ৮.২ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে, যা অনেক ক্ষেত্রে প্রচলিত ফিক্সড ডিপোজিটের থেকেও বেশি। সরকারি গ্যারান্টি থাকায় এই স্কিমকে তুলনামূলকভাবে নিরাপদ বিনিয়োগ হিসেবেই দেখা হয়। ফলে অবসরপ্রাপ্তদের মধ্যে এই প্রকল্পের চাহিদা দিন দিন বাড়ছে। এই স্কিমে তুলনামূলক কম অর্থ দিয়েও বিনিয়োগ শুরু করা যায়। এই স্কিমের মেয়াদ সাধারণত ৫ বছর। বিনিয়োগের উপর সুদের অর্থ প্রতি তিন মাস অন্তর দেওয়া হয়, যা নিয়মিত আয়ের উৎস হিসেবে কাজ করে। তবে নির্ধারিত সময়ের আগে অ্যাকাউন্ট বন্ধ করলে নির্দিষ্ট জরিমানা দিতে হতে পারে। বিনিয়োগকারীর মৃত্যু হলে নমিনি সম্পূর্ণ অর্থ পেয়ে থাকেন।

স্কিমের প্রধান বৈশিষ্ট্য

•সরকারি গ্যারান্টিযুক্ত নিরাপদ বিনিয়োগে

•প্রায় ৮.২% সুদের হার

•ত্রৈমাসিক সুদ প্রদান

•বিনিয়োগ সীমা

•ন্যূনতম: ১,০০০ টাকা

•সর্বোচ্চ: ৩০ লক্ষ টাকা

বিনিয়োগের জন্য সময়সীমা:

•৬০ বছর বা তার বেশি বয়সের যে কেউ অথবা

•স্বামী স্ত্রী একসঙ্গে এই স্কিমে বিনিয়োগ করতেপারবেন।

মেয়াদ ও নিয়ম

•মেয়াদ: ৫ বছর

•আগে বন্ধ করলে জরিমানা

•মৃত্যুর ক্ষেত্রে নমিনিকে টাকা প্রদান

সব মিলিয়ে, নিরাপদ বিনিয়োগ ও নিয়মিত আয়ের জন্য সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অনেকের কাছেই ভরসার জায়গা হয়ে উঠছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

তীব্র পতনের দিকে রুপো, ১.৬৩ লক্ষ টাকা সস্তা, সোনার দাম কত হল?

প্রথম দর্শনেই বাজারে আলোড়ন ফেলল পাঞ্চের নয়া সংস্করণ

Airtel-র ধামাকা, ৫৬ দিন ধরে মিলবে ৩ জিবি করে ডেটা আর বিনামূল্যে ২০ OTT

সাইবার প্রতারণার খপ্পরে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজার

সহজ পদ্ধতিতে বাড়িতেই বানান চকোলেট, প্রিয় মানুষকে চমকে দেওয়ার সিক্রেট টিপস

১০ বছরেই ৪২ লক্ষ, পোস্ট অফিসের এই ধামাকা স্কিমে বিনিয়োগ করলেই কেল্লাফতে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ