এই মুহূর্তে

সাইবার প্রতারণার খপ্পরে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক ম্যানেজার

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ার যুগে সাইবার জালিয়াতির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই প্রবীণ এবং অবসরপ্রাপ্ত ব্যক্তিরা এই ধরনের প্রতার ণার খপ্পরে পড়েন। এছাড়া ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ঘটনাও বাড়ছে এখন। অর্থাৎ প্রশাসনিক কর্মকর্তার ছদ্মবেশে গ্রেফতারির ভয় দেখিয়ে কোটি কোটি টাকা লুটে নিচ্ছেন সাইবার প্রতারকরা। এমন একাধিক উদাহরণ রয়েছে। অর্থাৎ মানুষ প্রতিদিন সাইবার জালিয়াতির শিকার হয়ে জীবনের সঞ্চয় হারিয়ে ফেলছেন। সম্প্রতি আলিগড়ের বাসিন্দা দীনেশ শর্মা সাইবার জালিয়াতির শিকার হয়ে প্রায় ১.১০ কোটি টাকা হারিয়েছেন। তিনি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একজন অবসরপ্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার ছিলেন। অর্থাৎ তিনি সাইবার জালিয়াতির বিষয়ে ভালভাবেই অবগত ছিলেন। তা সত্ত্বেও, তিনি সাইবার জালিয়াতির শিকার হন এবং জীবনের সমস্ত সঞ্চয় হারিয়ে ফেলেন।

সম্প্রতি নিজের এক্স প্ল্যাটফর্মে তিনি এই বিষয়ে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি ছিল একটি পুলিশের সংবাদ সম্মেলনের। সেখানেই তিনি জানিয়েছেন, কিভাবে তাঁকে লক্ষ্যবস্তু করেছিল সাইবার প্রতারকরা এবং সেই ফাঁদে পড়ে তিনি প্রায় ১.১০ কোটি টাকা হারান। গত বছর ২ নভেম্বর থেকে তাঁর সঙ্গে সাইবার জালিয়াতি শুরু হয়েছিল। প্রথমে তিনি সাইবার জালিয়াতিকারীদের থেকে ৩০-৪০ শতাংশ লাভের প্রতিশ্রুতি সম্পর্কিত একটি বার্তা পান। তখনই তিনি বুঝতে পারেন যে তিনি সাইবার জালিয়াতির শিকার হতে চলেছেন। এরপর তাঁকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয়। যেখানে অনেকেই তাঁদের লাভ ভাগাভাগি করে নিচ্ছিল। প্রাথমিকভাবে, অভিযুক্তরা তাঁকে অল্প পরিমাণে বিনিয়োগ করার জন্য চাপ দেন। এরপর প্রথমে তিনি ৫,০০০ টাকা বিনিয়োগ করেন। এরপর একটি ভার্চুয়াল অ্যাপের মাধ্যমে তাঁকে তাই বিনিয়োগের উল্লেখযোগ্য লভ্যাংশ দেখানো হয়।

লোভের কারণে, তিনি আরও বিনিয়োগ করেন এবং শেষ পর্যন্ত সারা জীবনের সমস্ত সঞ্জয়ের ১.১০ কোটি টাকা খুইয়ে দেন। এই লোভ তাঁকে সর্বস্বান্ত করে দিয়েছে। শুধু এখানেই শেষ নয়, এরপর তাঁর কাছ থেকে ৩ কোটি টাকা দাবি করেন প্রতারকরা। এরপরেই তিনি বাধ্য হয়ে পরিবারকে জানান বিষয়টি। এরপরেই তিনি বুঝতে তিনি প্রতারণার শিকার হয়েছেন। বৃদ্ধ ব্যক্তি তাৎক্ষণিকভাবে সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ দায়ের করেন। এবং সংবাদ সম্মেলনে তার অভিজ্ঞতা শেয়ার করেন। নিরাপত্তার জন্য তিনটি পরামর্শ দেন। প্রথমত, পরিবারের কাছ থেকে কখনও কিছু লুকোতে নেই। দ্বিতীয়ত, এই লোভনীয় অফারগুলিতে প্রলুব্ধ হওয়া উচিত নয়। তৃতীয়ত, আপনি যদি সাইবার জালিয়াতির শিকার হন, সেটা বুঝতে পারলে অবিলম্বে পুলিশের সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করুন এবং অভিযোগ দায়ের করুন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইনবক্সে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ সুবিধা দিচ্ছে না টিকটক, কেন এই সিদ্ধান্ত?

ঘন ঘন গর্ভধারণ ? সন্তান জন্মের সঠিক ব্যবধান নিয়ে অবাক করা তথ্য দিলেন চিকিৎসকরা

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, যুদ্ধের মাঝে আরও কি নামবে রেট?

১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করছে কর্নাটক সরকার

অক্ষয় তৃতীয়া থেকেই খুলছে চারধামের দ্বার, আজ থেকেই শুরু অনলাইন রেজিস্ট্রেশন

রোগীর চিকিৎসায় ব্যস্ত, আচমকাই চেম্বারে ঢুকে ডাক্তারকে গুলি করে পালাল দুষ্কৃতীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte