পুজোয় গায়ে তুলে নিন ‘দেবী’কেই, অপেক্ষায় ওঁরা

কোথাও দেবী শান্ত আবার কোনও অলঙ্কার বা পোশাকে ফুটে উঠেছে ‘মহিষাসুরমর্দিনী’ রূপ। পাবেন ঘর সাজানোর একাধিক সরঞ্জাম থেকে কাঁথাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: শারদোৎসবের আর বেশি দেরি নেই। তার আগেই আসছেন ‘মা’। উদ্যোগ ওঁদের। ওঁরা ‘কনফেডারেশন অফ পূর্ব অ্যাণ্ড পশ্চিম মিডনাপুর ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যাণ্ড ইন্ডাস্ট্রি’র মহিলা শাখার সদস্যা। তাঁদের উদ্যোগে আয়োজিত হতে চলেছে প্রদর্শনী ও সেল। তাই পুজোর (DURGA PUJA) শপিং করার সময় একবার টহল দিতেই পারেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের প্রদর্শনী স্থলে। আগামী ২৩ সেপ্টেম্বর দুপুর ৩টের সময় উদ্বোধন হবে ‘মা’ প্রদর্শনীর। চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। শাড়ি- ব্লাউজ হোক বা হার- দুল, সবেতেই পাবেন ‘মা’কে।

সমাজের সর্বস্তরের মহিলারা এই সংগঠনের সদস্যা। তবে বিশেষ নজর দেওয়া হয় দারিদ্র সীমার নিচে থাকা নারীদের প্রতি। তাঁদের সাহায্য করা হয় প্রদর্শনী করতে বা লোন পেতে। সংগঠনের লক্ষ্য যে ‘স্বনির্ভর’ করে তোলা। বাজেট ৫০-১০০ হোক বা কয়েকশো থেকে কয়েক হাজার, আপনি পুজোর কেনাকাটার ব্যাগ ভরাতে টহল একবার দিতেই পারেন এখানে।

পাবেন হাতের তৈরি বিশেষ গয়না থেকে শাড়ি। যেখানে ফুটে উঠেছে বিভিন্ন অবয়বের দুর্গা। আবার কোনও গয়নায় বা কড়ি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে শিউলি। কোথাও দেবী শান্ত আবার কোনও অলঙ্কার বা পোশাকে ফুটে উঠেছে ‘মহিষাসুরমর্দিনী’ রূপ। কোথাও বা লেখা ‘দেবী’। পাবেন ঘর সাজানোর একাধিক সরঞ্জাম থেকে কাঁথাও। তালিকায় আছে, ছবি, বড়ি, কাপ, ফুলদানি সহ আরও অনেক কিছু। শুধুই কি মহিলা? পুরুষদের ধুতি-পাঞ্জাবিও পাওয়া যাবে এখানে। বাচ্চা হোক বা বড়, পুরুষ হোক বা নারী চলে আসতেই পারেন এখানে পুজোর বাজার করতে।

SIR নিয়ে স্বেচ্ছাচারিতা, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

দার্জিলিঙে ভূমিধস! হাসপাতালের ছাদে ভেঙে পড়ল পাহাড়ের একাংশ, গুরুতর জখম রোগীর পরিজন

ছাগল কেন ফুল গাছ খাবে? এই নিয়ে কাকার সঙ্গে সংঘর্ষে জড়াল ভাইপো, জখম দুজনেই

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট

কেন সদস্যপদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

বিরল রোগে আক্রান্ত ২১ মাসের শ্রীজিতা, টিফিনের টাকা জমিয়ে ছোট্ট বোনের চিকিৎসার খরচ দিল বর্ষা

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান

খাকি উর্দি গায়ে বিজেপির কার্যালয় উদ্বোধন, ক্লোজ ওসি

অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী