ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্জাবি খাবারের অন্যতম উপাদান হল ঘি আর মশলার মেল্বন্ধন। সেই তালিকায় অন্যতম জনপ্রিয় পদ হল পঞ্জাবি ডাল তড়কা। নরম সেদ্ধ ডালের সঙ্গে রসুন, জিরে, শুকনো লঙ্কা ও ঘি এর ফোড়ন এই সহজ রেসিপিতেই তৈরি হয় রেস্তোরাঁ স্টাইলের অসাধারণ স্বাদের ডাল। গরম ভাত, জিরা রাইস, রুটি বা নানের সঙ্গে এই পদ খেতে দারুণ লাগে।

উপকরণ

১ কাপ অড়হর (তুর) ডাল, ১টি বড় পেঁয়াজ কুচি, ২টি টমেটো কুচি, ৫ কোয়া রসুন কুচি, ১ ইঞ্চি আদা কুচি, ২টি কাঁচালঙ্কা, ১ চা চামচ জিরে, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, ১/২ চা চামচ গরম মশলা, এক চিমটি হিং (ঐচ্ছিক), ২ টেবিলচামচ ঘি, ১ টেবিলচামচ তেল, স্বাদমতো নুন, ধনেপাতা কুচি।

পদ্ধতি

ডাল ভাল করে ধুয়ে হলুদ, নুন ও পর্যাপ্ত জল দিয়ে প্রেসার কুকারে নরম করে সেদ্ধ করে নিন। একটি কড়াইয়ে তেল ও সামান্য ঘি গরম করে জিরে ফোড়ন দিন। এরপর রসুন, আদা ও কাঁচালঙ্কা দিয়ে ভেজে নিন।এবার পেঁয়াজ দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। তারপর টমেটো, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ও নুন দিয়ে মশলা কষে নিন। কষানো মশলার মধ্যে সেদ্ধ ডাল ঢেলে ভালভাবে মিশিয়ে ৫-৭ মিনিট ফুটিয়ে নিন। শেষে গরম মশলা ও ধনেপাতা ছড়িয়ে দিন। আলাদা একটি ছোট প্যানে ঘি গরম করে জিরে, রসুন, শুকনো লঙ্কা ও এক চিমটি হিং দিয়ে ফোড়ন তৈরি করুন। এই গরম তড়কা ডালের উপর ঢেলে সঙ্গে সঙ্গে ঢেকে রাখুন, যাতে সুগন্ধ ডালের মধ্যে মিশে যায়। গরম গরম পঞ্জাবি ডাল তড়কা জিরা রাইস, সাদা ভাত, রুটি, পরোটা বা বাটার নানের সঙ্গে পরিবেশন করুন ।

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

ধানবাদে ইডি-র মেগা অ্যাকশন! ২৫টি স্থানে একযোগে তল্লাশি

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

‘সবই কি স্ক্রিপ্টেড?’ ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এ জয় নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন জ্যোতির্ময়ী

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বড় রদবদল, তিন সদস্যকে সরিয়ে নতুন মুখ আনল শুভেন্দুর সরকার

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি

ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার