চিলি চিকেন আর নয়, ঘরেই বানান নতুন স্বাদের ‘রুবি চিকেন’

Share:

নিজস্ব প্রতিনিধি: চিলি চিকেন বা মাঞ্চুরিয়ান নয়। একঘেয়ে মাংসের পদে এবার নতুন সংযোজন ‘রুবি চিকেন’। হাড়ছাড়া মুরগির মাংস ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে তৈরি এই পদে পাওয়া যাবে লালচে রং ও মশলাদার স্বাদের অনন্য মিশেল। সহজ উপকরণে ঘরেই বানিয়ে ফেলা যাবে এই নতুন রেসিপি। একঘেয়ে কষা কিংবা কোরমার বদলে মাঝে মাঝে স্বাদ বদলের জন্য চিলি চিকেন বা মাঞ্চুরিয়ানই ভরসা হয়ে ওঠে অনেকের। 

কীভাবে বানাবেন? 

উপকরণ: ৭০০ গ্রাম হাড় ছাড়া মুরগির মাংস, ২-৩ টেবিল চামচ জল ঝরানো টক দই, ১ টেবিল চামচ ধনেগুঁড়ো, ১ চা-চামচ হলুদ, ৩ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ টেবিল চামচ চাটমশলা, ১ টেবিল চামচ রসুন, ১ টেবিল চামচ কসৌরি মেথি, ২টি দারচিনি, ১০ কোয়া রসুনকুচি, ১ টেবিল চামচ আদাবাটা, স্বাদমতো নুন, চিনি, ২টি মাঝারি টমেটো বাটা, ১ টেবিল চামচ গরম মশলা, ১ টেবিল চামচ ক্রিম। 

প্রণালী: মাংসের টুকরো কাবাবের আকারে কেটে নিন। ভাল করে ধুয়ে নিয়ে জল ঝরানো টক দই, রসুনবাটা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, চাটমশলা,সর্ষের তেল মাখিয়ে এক ঘণ্টা রাখুন। ননস্টিক কড়াইয়ে তেল দিয়ে মাংসের টুকরো কাবাবের মতো উল্টে-পাল্টে সেঁকে নিন। কড়াইয়ে তেল এবং ঘি দিয়ে তেজপাতা, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিন। দিয়ে দিন রসুনকুচি। রসুন থেকে গন্ধ বেরোতে শুরু হলে যোগ করুন আদাবাটা, দিয়ে দিন টমেমেটোবাটা। দিন স্বাদমতো নুন, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। টমেটোর কাঁচা গন্ধ চলে গিয়ে তেল ছাড়লে দিতে হবে কসৌরি মেথি এবং মাংস। ভাল করে কষিয়ে নিয়ে শেষে   ক্রিম যোগ করুন। রান্নাটি হবে একদম মাখামাখা। সহজ উপকরণ ও ঝটপট রান্নার পদ্ধতির কারণে এই ‘রুবি চিকেন’ এখন ঘরোয়া মেনুতেও জায়গা করে নিতে পারে বলে মনে করছেন অনেকেই।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল