১,৪৫৪ ফুট উঁচু এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় প্রেমের প্রস্তাব! বিশ্বশান্তির বার্তা দিয়ে গ্রেফতার রুশ দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের অন্যতম ব্যস্ত শহর নিউইয়র্ক। হাজার হাজার পর্যটক তখন এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের অবজারভেশন ডেকে শহরের সৌন্দর্য উপভোগ করছেন। ঠিক সেই সময় সবার চোখ চলে যায় আকাশের আরও ওপরে। গগনচুম্বী ভবনের চূড়ায় দাঁড়িয়ে এক রুশ দম্পতি যা করল, তা যেন সিনেমার দৃশ্যকেও হার মানিয়ে দেবে। হাঁটু গেড়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, আলিঙ্গন, চুম্বন…আর সেই রোম্যান্টিক মুহূর্তের পরেই পুলিশের হাতে গ্রেফতার!

বুধবার স্থানীয় সময় দুপুরে কালো পোষাক ও মুখে মাস্ক পরে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ১,৪৫৪ ফুট উঁচু ট্রান্সমিশন টাওয়ারে উঠে পড়েন রুশ দম্পতি অ্যাঞ্জেলা নিকোলাউ এবং ভানিয়া বিয়ারকাস। সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ ওই অংশে পৌঁছে তাঁরা সরু অ্যান্টেনার উপর দাঁড়িয়ে গোটা ঘটনার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। টাওয়ারের একেবারে চূড়ায় পৌঁছে তাঁরা একটি বড় কালো ব্যানার দেখান। সেখানে লেখা ছিল, ‘যখন ভালোবাসার শক্তি ক্ষমতার লোভকে হারিয়ে দেয়, তখনই বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়।’ এই উক্তিটি বহুদিন ধরে ভুলবশত কিংবদন্তি গিটারিস্ট জিমি হেন্ড্রিক্সের নামে প্রচলিত থাকলেও, ইতিহাসবিদদের মতে এটি মূলত ব্রিটিশ রাজনীতিবিদ উইলিয়াম গ্ল্যাডস্টোনের বক্তব্যের পরিবর্তিত সংস্করণ।

ঘটনার সময় অবজারভেশন ডেকে থাকা পর্যটকেরা হঠাৎই দেখতে পান, ভবনের চূড়ায় দুজন মানুষ দাঁড়িয়ে আছেন। কয়েকশো ফুট নিচে শহর, আর তার অনেক ওপরে অ্যান্টেনার সরু অংশে দাঁড়িয়ে তাঁদের চলাফেরা দেখে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। একসময় তাঁদের একজন নিচের দিকে নামতে শুরু করলেও কিছুক্ষণ পর আবার উপরে ফিরে যান। প্রায় আধঘণ্টা ধরে চূড়ায় থাকার পর রুশ দম্পতি ধীরে ধীরে নিচের একটি প্ল্যাটফর্মে নেমে আসে। সেখানেই ঘটে যায় এক আলোচিত মুহূর্ত। ভানিয়া বিয়ারকাস এক হাঁটু গেড়ে বসে অ্যাঞ্জেলা নিকোলাউকে বিয়ের প্রস্তাব দেন। অ্যাঞ্জেলা হাসিমুখে সেই প্রস্তাব গ্রহণ করেন। এরপর দু’জনে একে অপরকে আলিঙ্গন ও চুম্বন করেন। পরে নিকোলাউ মুখের মাস্ক খুলে বাগদানের আংটির ছবিসহ সেই বিশেষ মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেন।

আরও পড়ুন: অনুদান কেলেঙ্কারির পর এবার রাম মন্দিরের চাকরিতেও দুর্নীতি! ঘুষ দিয়েছেন ১২৫ জন কর্মী

অ্যাঞ্জেলা নিকোলাউ নিজেকে সামাজিক মাধ্যমে একজন ‘নিও-আর্টিস্ট’, অর্থাৎ সমসাময়িক শিল্পচর্চার সঙ্গে যুক্ত সৃষ্টিশীল ব্যক্তি হিসেবে পরিচয় দেন। তাঁর মতে, তিনি পরিচয়, স্বাধীনতা এবং ভয়কে অতিক্রম করার বিষয় নিয়ে কাজ করেন। এর আগে তাঁরা আমেরিকার সান ফ্রান্সিসকোর বে ব্রিজ এবং মালয়েশিয়ার বিশ্বের অন্যতম উঁচু ভবন মারদেকা ১১৮-এর চূড়ায়ও আরোহণ করেছিলেন। ২০২৪ সালে নেটফ্লিক্সের ডকুমেন্টারি ‘স্কাইওয়াকার্স: এ লাভ স্টোরি’-তেও তাঁদের এই দুঃসাহসিক জীবনযাত্রা তুলে ধরা হয়েছিল। এই ঘটনার পরপরই নিউইয়র্ক পুলিশ ভবনের অবজারভেশন ডেক খালি করে দেয়। আশপাশের রাস্তাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরিস্থিতি পর্যবেক্ষণে একটি পুলিশ হেলিকপ্টারও ভবনের উপর চক্কর দিতে থাকে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ তাঁদের নিরাপদে নিচে নামিয়ে হেফাজতে নেয়। নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, পুরো অভিযানে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে তাঁদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হবে বলে জানা গিয়েছে। তবে মজার বিষয়, এই ভবন থেকেই আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য কর্তৃপক্ষের একটি বিশেষ ‘হ্যাপিলি এভার এম্পায়ার প্রপোজাল প্যাকেজ’ রয়েছে, যার মূল্য প্রায় ১,০০০ মার্কিন ডলার।

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

প্রৌঢ়াকে ধর্ষণের পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা! চাঞ্চল্যকর ঘটনা ঝাড়গ্রামে

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের