১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তবে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ জনপ্রিয় মিড-রেঞ্জ স্মার্টফোন Samsung Galaxy A56 5G-এর ওপর মিলছে বিশাল ছাড়। সরাসরি ডিসকাউন্টের পাশাপাশি ব্যাংক অফারের মাধ্যমে ক্রেতারা এই ফোনটি অনেক কম দামে বাড়ি নিয়ে যেতে পারবেন।

ফিচার ও স্পেসিফিকেশন

এই ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি+ (FHD+) সুপার অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, যা ১২০০ নিটস ব্রাইটনেস এবং ভিশন বুস্টার সাপোর্ট করে।পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ৪ ন্যানোমিটার Exynos 1580 অক্টা-কোর প্রসেসর। ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে চলে এবং এতে সার্কেল টু সার্চ (Circle to Search) ও অবজেক্ট ইরেজার (Object Eraser)-এর মতো একাধিক AI ফিচার রয়েছে। ফটোগ্রাফির জন্য ফোনের পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর প্রাইমারি ক্যামেরাটি ৫০ মেগাপিক্সেলের (OIS সাপোর্ট সহ)। এছাড়া ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা।দীর্ঘক্ষণ ব্যাকআপের জন্য এতে ৫,০০০ mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

কত টাকায় মিলবে এই ফোন?

সাধারণত এই স্মার্টফোনটি ৪৯,৯৯৯ টাকা দামে বিক্রি হয়, তবে বর্তমানে ফ্লিপকার্টে ফোনটি ৩৩,৭৯৯ টাকায় মিলবে । অর্থাৎ, সরাসরি ১৬,২০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি ক্রেতারা যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন, তবে অতিরিক্ত ২,৩৫০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। এছাড়াও ৩ মাসের জন্য প্রতি মাসে ১০,৯৯৮ টাকা থেকে শুরু হওয়া নো-কস্ট ইএমআই (No-Cost EMI)-এর সুবিধাও দিচ্ছে ফ্লিপকার্ট।

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র