Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুরাগীদের জন্য বড় অফার নিয়ে হাজির জনপ্রিয় প্রযুক্তি সংস্থা স্যামসাং। সংস্থার তৈরি Samsung Galaxy S24 5G স্মার্টফোনটি বর্তমানে অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart-এ বিশাল ছাড়ে পাওয়া যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী, ফোনটির ওপর প্রায় 27 হাজার টাকার বেশি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, যা এই প্রিমিয়াম ডিভাইসটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

Flipkart-এ তালিকাভুক্ত তথ্য অনুযায়ী, Samsung Galaxy S24 5G ফোনটির লঞ্চ প্রাইস ছিল 74 হাজার 999 টাকা। বর্তমানে এটি 49 হাজার 999 টাকায় লিস্টেড রয়েছে, অর্থাৎ সরাসরি প্রায় ২৫ হাজার টাকার মতো ছাড় মিলছে। এর পাশাপাশি Flipkart Axis Bank কার্ড ব্যবহার করলে অতিরিক্ত 2 হাজার 500 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে, ফলে মোট ছাড় পৌঁছে যাচ্ছে প্রায় 27 হাজার 500 টাকায় এবং কার্যত দাম নেমে আসছে 47 হাজার 999 টাকায়।

ডিসপ্লে ও পারফরম্যান্সের দিক থেকে এই ফোনে রয়েছে 6.2 ইঞ্চির Full HD+ ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট সহ। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে Samsung-এর Exynos 2400 চিপসেট। ডিভাইসে রয়েছে 4000mAh ব্যাটারি, যা 25W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। পাশাপাশি ফোনটি IP68 রেটিং রয়েছে, যা এটিকে ধুলো ও জল থেকে সুরক্ষা দেয়।

আরও পড়ুন: AI ফিচার, ১৮৫Hz ডিসপ্লে ও শক্তিশালী ক্যামেরা-সহ আসছে OnePlus 16

ক্যামেরা সেটআপে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম। 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্সের পাশাপাশি রয়েছে 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 10 মেগাপিক্সেল টেলিফটো লেন্স, যা 3x অপটিক্যাল জুম সাপোর্ট করে। সেলফির জন্য রয়েছে 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। নিরাপত্তার জন্য ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে। এই অফার সীমিত সময়ের জন্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে, ফলে ক্রেতাদের জন্য এটি একটি আকর্ষণীয় ডিল হিসেবে বিবেচিত হচ্ছে।

বারুইপুরে এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

উচ্চমাধ্যমিকের পর এই কোর্সগুলি করলেই কেল্লাফতে! শুরুতেই মিলবে প্রতি মাসে ৫০ হাজার টাকা বেতন

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?

কলকাতা হাইকোর্টের নির্দেশে জট কাটল বাগবাজার সর্বজনীন দুর্গাপুজোর

ধারাবাহিকে ডেবিউ করতে চলেছেন কোয়েল, সাংসদ পদে ইতি টেনে নতুন ইনিংস নায়িকার

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

‘চন্দ্রনাথ রথকে খুন করেছে ভাইপো গ্যাং,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর