২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্মফলের বিচারক বলা হয়। তাই তাঁর গতি পরিবর্তনকে ঘিরে থাকে বিশেষ আগ্রহ। আগামী ২৭ জুলাই মীন রাশিতে বক্রী হতে চলেছে শনি। জ্যোতিষীদের মতে, এই সময়ে অনেকের জীবনেই পুরনো কর্মের ফল সামনে আসতে পারে। বিশেষ করে যাঁরা বর্তমানে শনির সাড়ে সাতির প্রভাবে রয়েছেন, তাঁদের জন্য আগামী কয়েক মাস হতে পারে ধৈর্য, দায়িত্ব এবং সতর্কতার পরীক্ষা। বর্তমানে মেষ, কুম্ভ ও মীন এই তিন রাশি সাড়ে সাতির আওতায় রয়েছে। তবে প্রত্যেকের উপর প্রভাব হবে ভিন্ন। কার জীবনে কী পরিবর্তন আসতে পারে এবং কোন বিষয়ে বাড়তি সতর্ক থাকতে হবে, এক নজরে দেখে নিন।

মেষ রাশি 

মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য বক্রী শনির প্রভাব পড়তে পারে মূলত অর্থ, মানসিক স্থিতি এবং কর্মজীবনে। হঠাৎ করেই অপ্রত্যাশিত খরচ বেড়ে যেতে পারে। কর্মক্ষেত্রে চাপ বাড়বে, পাশাপাশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভ্রান্তিও দেখা দিতে পারে। তাড়াহুড়ো করে কোনও পদক্ষেপ নিলে ক্ষতির আশঙ্কা রয়েছে।

সতর্ক থাকুন: বড় অঙ্কের বিনিয়োগের আগে সব তথ্য যাচাই করুন।  অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন। শরীর ও খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর দিন।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের জন্য এটি সাড়ে সাতির শেষ ধাপ। এই সময় অতীতের কর্মের ফল মিলতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকলেও অর্থ ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অসাবধানতা বড় সমস্যার কারণ হতে পারে। আর্থিক ওঠানামাও দেখা দিতে পারে।

সতর্ক থাকুন:  লিখিত প্রমাণ ছাড়া টাকা ধার দেবেন না বা নেবেন না। সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না। নিয়মিত জীবনযাপন বজায় রাখুন এবং স্বাস্থ্যকে গুরুত্ব দিন।

মীন রাশি 

বর্তমানে শনি মীন রাশিতেই অবস্থান করছে। তাই বক্রী শনির সবচেয়ে বেশি প্রভাব অনুভব করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, মানসিক চাপও বৃদ্ধি পেতে পারে। চলতি কাজ বিলম্বিত হতে পারে। পুরনো সমস্যা বা অসমাপ্ত কাজ আবার সামনে আসার সম্ভাবনাও রয়েছে।

সতর্ক থাকুন– অফিস বা ব্যবসার গুরুত্বপূর্ণ নথি অসম্পূর্ণ রাখবেন না। রাগ ও কথাবার্তা নিয়ন্ত্রণে রাখুন। পরিবারে অকারণ তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন।

 এই নিয়মগুলি মানুন

• অর্থ বা কর্মক্ষেত্রে কোনও শর্টকাটের পথ বেছে নেবেন না।
• কর্মচারী, শ্রমিক, সহকর্মী ও বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন।
• পুরনো বকেয়া কাজ, কর সংক্রান্ত বিষয় ও আইনি নথিপত্র দ্রুত সম্পূর্ণ করুন।
• বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিকবার ভেবে নিন।
• ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখুন। 

নিট বিক্ষোভে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে বরখাস্ত বিহারের পুলিশ সদস্য

বক্সঅফিসে সুনামি! মাত্র ৪ দিনে বিশ্বব্যাপী ২১৭ কোটি টাকা আয় বিজয়ের ‘জন নয়গান’-এর

প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে

নবান্নের ফলক থেকে নীল সাদা OUT, গেরুয়া রং IN

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

ব্যাঙ্ক অফ বরোদা’র গ্রাহকদের গোপনীয় তথ্য ফাঁস অনলাইনে! চাঞ্চল্য

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?

ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলাকালীন কঙ্গোয় ভয়াবহ রূপ ধারণ ইবোলার, মৃত ১,৩৫৪

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

পড়ুয়াদের উপর সাত রাউন্ড ছররা গুলি ছুড়েছিল র‍্যাফের এক জওয়ান! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

শুভেন্দুর দরবারে যেতেই ১২ বছরের অন্ধকার ঘুচল পুরুলিয়ার তফশিলি পরিবারে

বিশ্বকাপ ফাইনালে হারের পর প্রথম খোলাচিঠি মেসিদের কোচের, কি লিখলেন?