হাতিতে চেপে আসছেন দুর্গা, নবরাত্রিতে তিন রাশির জাতকদের ভাগ্য বদলাবে

Share:

নিজস্ব প্রতিনিধি: শারদীয় নবরাত্রি শুরু হতে আর বেশি দেরি নেই। আগামী ১১ অক্টোবর থেকে শুরু হবে শারদীয় নবরাত্রি। হিন্দুধর্মে শারদীয় নবরাত্রির একটি বিশেষ ও পবিত্র তাৎপর্য রয়েছে। এই উৎসবটি বছরে চারবার অনুষ্ঠিত হয়, যার মধ্যে দুটি গুপ্ত নবরাত্রি এবং বাকি দুটি হল-চৈত্র ও শারদীয় নবরাত্রি। চলতি বছর, শারদীয় নবরাত্রি ১১ অক্টোবর, রবিবার থেকে শুরু হবে এবং নয় দিন ধরে চলবে। এই বছর দেবী দুর্গার আগমন হবে হাতির পিঠে। ধর্মীয় বিশ্বাসে দেবীর হাতির পিঠে আগমনকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হাতি সুখ, সমৃদ্ধি, ধন-সম্পদ ও স্থিতিশীলতার প্রতীক। তাই এই নবরাত্রিতে অনেকের জীবনেই নতুন সুযোগ ও ভাল খবর নিয়ে আসবে। জ্যোতিষ মতে, এই সময় বিশেষ ভাবে লাভবান হতে পারেন তিন রাশির জাতক। তাঁদের কর্মজীবন, ব্যবসা, অর্থ এবং সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কোন তিন রাশি রয়েছে এই তালিকায়? দেখে নেওয়া যাক।

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের জন্য এবারের নবরাত্রি বেশ শুভ হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক দিন ধরে কোনও কাজ আটকে থাকলে সেটি এবার এগোতে পারে। অর্থের দিক থেকেও ভাল সুযোগ আসতে পারে। চাকরি বা ব্যবসায় পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিশ্রমের সুফল মিলতে পারে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। দাম্পত্য জীবনেও বোঝাপড়া ভাল হওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের কোনও সমস্যা থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে।

কন্যা রাশি

কন্যা রাশির জাতকদের জন্যও নবরাত্রির সময়টি গুরুত্বপূর্ণ হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ ফের শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে।চাকরি বা ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা ভাল কোনও সুযোগ পেতে পারেন। আগে করা বিনিয়োগ থেকেও লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আয় বাড়ানোর নতুন পথ খুলতে পারে। শিক্ষা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে।

ধনু রাশি

ধনু রাশির জাতকদের জন্যও শারদীয় নবরাত্রি শুভ হতে পারে। বিশেষ করে অর্থ ও কর্মজীবনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা নতুন কোনও প্রকল্প বা কাজ থেকে লাভ পেতে পারেন। চাকরি বা ব্যবসার সূত্রে দূরে কোথাও যাওয়া বা বিদেশ যাওয়ার সুযোগও তৈরি হতে পারে। প্রেমের সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। তবে অর্থের বিষয়ে আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই ভাল। কোনও বড় বিনিয়োগ করার আগে ভাল করে পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেওয়া উচিত।

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

শনি ও মঙ্গলের সংযোগে নবপঞ্চম রাজযোগ, পুজোতে মালামাল হবেন ৫ রাশির জাতকরা

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

অনাথ আশ্রমের আড়ালে আর্থিক প্রতারণা, কাটোয়ায় গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক

দু’চাকা কেনার ইচ্ছে রয়েছে? পুজোয় ৩৪ হাজারেই নিয়ে আসুন স্কুটার

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

সাহিত্যে নোবেল পেলেন কানাডার কবি অ্যান কারসন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর