মিষ্টির দোকানে না গিয়ে ঘরেই বানান রাজকীয় মালাই জর্দা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়েবাড়ির শেষ পাতে পরিবেশিত সুগন্ধি মালাই জর্দা খেতে কে না ভালবাসেন! অনেকেই মনে করেন, এই মিষ্টি পদ তৈরি করা বেশ ঝামেলার। কিন্তু অল্প কিছু উপকরণ আর সহজ পদ্ধতি মেনে চললেই ঘরেই বানানো সম্ভব বিয়েবাড়ির স্বাদের মালাই জর্দা। 

উপকরণ

বাসমতি চাল (১ কাপ), ফুল ফ্যাট দুধ (১ লিটার ), চিনি (½ কাপ-স্বাদমতো), ঘি (২ টেবিল চামচ ), মালাই (½ কাপ ), এলাচ গুঁড়ো ( ½ চা চামচ ), জাফরান (ঐচ্ছিক), কাজু, কাঠবাদাম ও পেস্তা কুচি (২ টেবিল চামচ), কিশমিশ (১ টেবিল চামচ ), ফুড কালার (হলুদ বা কমলা-ঐচ্ছিক)

প্রদ্ধতি

প্রথমে বাসমতি চাল ধুয়ে ২০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর একটি ভারী পাত্রে দুধ জ্বাল দিয়ে ফুটিয়ে নিন। দুধ ফুটতে শুরু করলে ভেজানো চাল ছেঁকে সরাসরি দুধে দিয়ে দিন। মাঝারি আঁচে নাড়তে নাড়তে চাল সেদ্ধ করুন। চাল নরম হয়ে এলে চিনি, ঘি এবং এলাচ গুঁড়ো মিশিয়ে দিন। চাইলে এই সময় জাফরান ভেজানো দুধ বা সামান্য ফুড কালার যোগ করতে পারেন, এতে জর্দার রং আরও আকর্ষণীয় হবে। এরপর মালাই, কিশমিশ এবং অর্ধেক পরিমাণ বাদাম কুচি মিশিয়ে আরও ৫ মিনিট রান্না করুন। মিশ্রণটি হালকা ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। একটি সার্ভিং বাটিতে মালাই জর্দা ঢেলে ওপর থেকে বাকি বাদাম কুচি ছড়িয়ে সাজিয়ে নিন। গরম বা ঠান্ডা দুই ভাবেই পরিবেশন করা যায়। অতিথি আপ্যায়ন কিংবা উৎসবের মেনুতে এই সহজ মালাই জর্দা অনায়াসেই এনে দেবে বিয়েবাড়ির স্বাদ ও আভিজাত্য।

বিকেলের টিফিন জমে ক্ষীর, মাত্র ১০ মিনিটেই বানান ঐতিহ্যবাহী আম চিড়ে

বারুইপুর কাণ্ডে দোষীদের মৃত্যুদণ্ড, কাউকে রেয়াত নয়, আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর

‘মেলোনি আমার প্রতি অতিরিক্ত আসক্ত, আইনি নিষেধাজ্ঞা প্রয়োজন’, ট্রাম্পের পোস্ট চর্চা

পথের কাঁটা সরাতে ৩৮ বছরের প্রেমিকার বাড়িতে ডেকে স্ত্রীকে নির্মমভাবে হত্যা পঁচিশের তরুণ

মেহেন্দি অনুষ্ঠান সম্পন্ন, কোথায় বসছে বনি-কন্যা অংশুলার বিয়ের আসর, অতিথি কারা?

হুমায়ূনকে ধাক্কা দিয়ে জেলা সভাপতির পদ ছাড়লেন বিজয় শেখ

মমতার বাড়ির সামনে ফের বাড়ল নিরাপত্তা, বেলা বাড়তেই কী পরিস্থিতি কালীঘাটে ?

রাজ্যে তিন আসনে উপনির্বাচনের দিন ঘোষণা করল কমিশন

নিম্নচাপের প্রভাবে সারাদিন মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি চলবে শহরে

‘পুশ ব্যাক’ নয়, বৈধ নথি দিয়ে ফেরত পাঠানো হল তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে

ইংল্যান্ডকে হারিয়ে সীমিত ওভারের ক্রিকেটে সপ্তমবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মহিলারা

মিষ্টির দোকানে না গিয়ে ঘরেই বানান রাজকীয় মালাই জর্দা

নাবালিকা ধর্ষণ-খুন: বারুইপুরে ১৬৩ ধারা জারি করল পুলিশ, জমায়েত নিষিদ্ধ তিন এলাকায়

আমেরিকায় তীব্র দাবদাহে প্রায় ২৫ জনের মৃত্যু, জারি সতর্কতা