সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর কেন বাড়ে ফোন দেখার আসক্তি, জানুন

Share:

নিজস্ব প্রতিনিধি: ফোনের স্ক্রিনে চোখ আটকে আছে। নতুন পোস্টটা আপলোড করার পর থেকেই এক অদৃশ্য টান কাজ করছে- বারবার খুলে দেখছেন, কতজন দেখল, কে কী বলল। লাইক বাড়ছে কি? কমেন্ট এল? এই ছোট ছোট নোটিফিকেশন যেন মনের ভেতরে ঢেউ তুলছে। পরিচিত লাগছে তো?

ছবি পোস্ট করার পর কয়েক মিনিটের মধ্যেই ফোন হাতে তুলে নেওয়ার অভ্যাস আজ অনেকেরই নিত্যসঙ্গী। কেউ ‘লাইক’ দিলে বা প্রশংসাসূচক মন্তব্য করলে মনটা হালকা হয়ে যায়, নিজের ভালো লাগা বাড়ে। কিন্তু প্রত্যাশা মতো সাড়া না মিললে অদ্ভুত এক অস্বস্তি কাজ করে- মনে হয় যেন কিছু একটা ঠিক হলো না।

আরও পড়ুন: সকালের খাবারেই লুকিয়ে ঝুঁকি! ব্রেকফাস্টের পর ‘লো সুগার’ কেন হয় জানুন

মনোবিজ্ঞানীরা বলছেন, এর পেছনে কাজ করছে আমাদের মস্তিষ্কের ‘রিওয়ার্ড সিস্টেম’। কোনও পোস্টে ইতিবাচক প্রতিক্রিয়া এলে মস্তিষ্কে ডোপামিন নামের একটি রাসায়নিক নিঃসৃত হয়, যা আনন্দ ও সন্তুষ্টির অনুভূতি তৈরি করে। অর্থাৎ, ভার্চুয়াল জগতের এই ছোট্ট ‘লাইক’ আসলে মস্তিষ্কের কাছে এক ধরনের পুরস্কার। মানুষ স্বভাবতই সামাজিক স্বীকৃতি চায়। আগে এই স্বীকৃতি আসত মুখোমুখি প্রশংসা বা সম্পর্কের মাধ্যমে, এখন সেই জায়গাটা অনেকটাই দখল করেছে সোশ্যাল মিডিয়া। ফলে লাইক-কমেন্ট যেন নিজের গ্রহণযোগ্যতার এক মাপকাঠি হয়ে উঠছে।

এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল অনিশ্চয়তা। কখন কত লাইক আসবে বা কে প্রতিক্রিয়া দেবে, তা আগে থেকে জানা যায় না। এই অজানাই আমাদের বারবার ফোন চেক করতে বাধ্য করে। মনোবিজ্ঞানে একে বলা হয় ‘ভ্যারিয়েবল রিওয়ার্ড’- অনিশ্চিত পুরস্কারের আকর্ষণ। ঠিক যেমন স্লট মেশিনে বারবার চেষ্টা করার ইচ্ছা জাগে, তেমনই প্রতিবার ফোন খুললেই নতুন কিছু পাওয়ার আশায় আমরা আকৃষ্ট হই। তবে সমস্যা শুরু হয় তখনই, যখন এই প্রতিক্রিয়ার ওপর আমাদের মেজাজ নির্ভর করতে থাকে। লাইক বেশি হলে ভালো লাগা, কম হলে মন খারাপ- এই ওঠানামা ধীরে ধীরে আত্মসম্মানেও প্রভাব ফেলে। অন্যদের সঙ্গে তুলনা করাও এই চাপ বাড়িয়ে দেয়।

এই অভ্যাস থেকে বেরোতে হলে কিছু ছোট পরিবর্তন জরুরি। পোস্ট করার পর কিছু সময় ফোন দূরে রাখা, অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করা এবং বাস্তব জীবনের সম্পর্ককে বেশি গুরুত্ব দেওয়া- এগুলো সাহায্য করতে পারে। মনে রাখতে হবে, ডিজিটাল স্বীকৃতি ক্ষণস্থায়ী। নিজের মূল্য বা পরিচয় কোনও সংখ্যার ওপর নির্ভর করে না। লাইক ভালো লাগতে পারে, কিন্তু সেটাই জীবনের মাপকাঠি নয়।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা