পুজোয় হাতে তুলে নিতে পারেন এই পত্র-পত্রিকাগুলি

লিটল ম্যাগাজিন আর নতুন পত্রিকায় একটু মন দিয়ে দেখুন না। ‘অমূল্য রতন’ পাবেনই। এখানেই তো লুকিয়ে আছে আগামী ও ‘সত্যিকারের লেখা’।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো (DURGA PUJA) মানে কেনাকাটার তালিকা অনেক বড়। আর শারদোৎসবে শারদীয়া সংখ্যা সঙ্গে থাকবে না, তা হয় নাকি! এবারের পুজোয় ঘরে আনতে পারেন বেশ কিছু শারদীয়া পত্রিকা। এর মধ্যে অনেক নামই নতুন, অনেকের কাছে। কোনওটা বেরোয় কলকাতা থেকে। আবার কোনওটা রাজ্যের কোনও জেলা থেকে। নিতে পারেন সেই স্বাদ।

১৪২৯ শারদীয় পত্রিকার তালিকায় রাখতে পারেন ‘অন্তরীপ’। কলেজ স্ট্রিটেই পেয়ে যাবেন। হাতে তুলে নিতে পারেন ‘হ্যালো টেস্টিং’, কলেজস্ট্রিটেই পেয়ে যাবেন। তালিকায় আরও থাক ‘আর্ষ’ এবং ‘বিকল্প বার্তা’। পাবেন ওই প্রিয় কলেজস্ট্রিটেই। এখানেই পাবেন ‘শহরতলির ডায়েরি’। আবার নিতে পারেন পালক পাবলিশার্সের ‘শারদীয়া- ১৪২৯’- নাম এটাই। তাও পাবেন কলেজস্ট্রিটেই। এখানেই পেয়ে যাবেন ‘শারদীয়া অনুবাদ পত্রিকা’।

পশ্চিম মেদিনীপুর থেকে প্রকাশিত লিটল ম্যাগাজিন ‘সুসাথী’, ‘নয়ন’, ‘কাগজের নৌকা’ এবং ‘রঘুবংশ’- এই তিনটি সংখ্যা পেয়ে যাবেন মেদিনীপুরেই। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে প্রকাশিত হয় ‘সোনার তরী’। কেনার তালিকায় রাখতে পারেন এই সংখ্যাও। আবার ঝাড়গ্রাম থেকে প্রকাশিত ‘প্রতিকথা’কেও আনতে পারেন ঘরে। প্রতিটি সংখ্যাই শারদ সংখ্যা। খুঁজলে পাবেন রাজ্য জুড়ে আরও এমন পত্র-পত্রিকা (MAGAZINE)। লিটল ম্যাগাজিন আর নতুন পত্রিকায় একটু মন দিয়ে দেখুন না। ‘অমূল্য রতন’ পাবেনই। এখানেই তো লুকিয়ে আছে আগামী ও ‘সত্যিকারের লেখা’।

কলকাতায় ফের মিছিলের প্রস্তুতি! অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ছাত্র পরিষদ

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির

বিচ্ছেদের ২৩ বছর বাদেও কেন নতুন ঘর বাঁধলেন না? খোলসা অভিনেত্রীর

মন্দিরে চুরির পর বিবেকের তাড়নায় থানায় হাজির তিন চোর, ফেরত দিল দেবালয়ের সামগ্রী

রিসর্ট আটকে সেবাশ্রয়! তোলাবাজির অভিযোগে FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

‘মন্ত্রক বদলালে হবে না, ধর্মেন্দ্রর ইস্তফা চাই’, সুর চড়ালেন রাহুল গান্ধি

বিশ্বকাপে দুর্দান্ত খেলার পুরস্কার, নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

বিস্কুটের বদলে চায়ের সঙ্গে খান মহারাষ্ট্রের বিখ্যাত ভাকরওয়াড়ি, জেনে নিন রেসিপি

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

‘যুবসমাজকে বুঝতে হলে শুনতে হবে তাদের কথা’, বললেন আরএসএস প্রধান

শনিবারও ভিজবে বাংলা! কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অসমে বন্যায় মৃত বেড়ে ৬১, দুর্ভোগে ৭ লক্ষ মানুষ

‘ভাইপো একবার ঢুকলে আর বেরোবে না’, বিধানসভা থেকে অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দুর

দুপুরের খাবার জমে যাবে! বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁ স্টাইল ফিশ কোরমা