ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের স্মার্টফোন বাজারে নতুন প্রিমিয়াম ডিভাইস নিয়ে হাজির হয়েছে দেশীয় প্রযুক্তি সংস্থা। নিয়ে আসা হয়েছে Tecno Camon 50 Ultra 5G! ফটোগ্রাফিকেন্দ্রিক এই স্মার্টফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ১৪৪Hz কার্ভড AMOLED ডিসপ্লে, শক্তিশালী MediaTek Dimensity 7400 Ultimate চিপসেট এবং ৬,৫০০mAh ব্যাটারি। সংস্থার দাবি, ক্যামেরা, ডিসপ্লে ও টেকসই ডিজাইনের দিক থেকে এটি তাদের অন্যতম উন্নত স্মার্টফোন। ভারতে Tecno Camon 50 Ultra 5G-এর ১৬GB RAM + ২৫৬GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। তবে লঞ্চ অফারে ৩,০০০ টাকার কুপন ডিসকাউন্টের ফলে কার্যকর দাম দাঁড়াবে ৩৬,৯৯৯ টাকা। এছাড়া ৬ মাস পর্যন্ত নো কস্ট EMI এর সুবিধাও মিলবে। স্মার্টফোনটি ২১ জুলাই থেকে Amazon-এ Cypress Green, Misty Purple এবং Nebula Titanium এই তিনটি রংয়ে বিক্রি শুরু হবে।

এই ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১.৫K ProXDR কার্ভড AMOLED ডিসপ্লে, যা ১৪৪Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিন সুরক্ষার জন্য দেওয়া হয়েছে Corning Gorilla Glass 7i। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7400 Ultimate প্রসেসর। ফোনটি Android 16-ভিত্তিক HiOS 16 এ চলে এবং ১৬GB RAM-এর সঙ্গে ২৫৬GB স্টোরেজ দেওয়া হয়েছে। ফটোগ্রাফি এই ফোনের অন্যতম বড় আকর্ষণ। পিছনে রয়েছে ৫০MP Sony LYT-700C প্রাইমারি ক্যামেরা (OIS), ৫০MP ৩x টেলিফটো ক্যামেরা এবং ৮MP আল্ট্রা-ওয়াইড সেন্সর। টেলিফটো ক্যামেরায় ১০০x AI SuperZoom সাপোর্ট রয়েছে। সামনে সেলফি ও ভিডিও কলের জন্য দেওয়া হয়েছে ৫০MP ফ্রন্ট ক্যামেরা ।

Tecno Camon 50 Ultra 5G-এ রয়েছে ৬,৫০০mAh ব্যাটারি, যা ৪৫W ফাস্ট চার্জিং সমর্থন করে। এছাড়া ফোনটিতে IP66, IP68, IP69 এবং IP69K  রেটিংয়ের পাশাপাশি MIL-STD-810H মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি সার্টিফিকেশনও রয়েছে। ফলে জল, ধুলো ও কঠিন পরিবেশে ব্যবহারের ক্ষেত্রেও ফোনটি বাড়তি সুরক্ষা দেবে। টেকনোর নতুন স্মার্টফোন ডাইমেনসিটি 7400 প্রসেসর দ্বারা চালিত। এটি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত একটি অক্টাকোর 5G প্রসেসর। এর পিক ক্লক স্পিড 2.6 গিগাহার্টজ। চিপসেট 8 জিবি LPDDR5x র‍্যাম এবং 256 জিবি UFS 2.2 স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসে থাকা 6,500mAh ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট মডেলে AI আর্ট গ্যালারি, AI লাইটমাস্টার 2.0, 3D ফটোস্পেস, AI ইমেজ টু ভিডিও জেনারেটর, AI হেলথ অ্যাসিস্ট্যাস্ট ও ইউটিউব ভিডিও AI নোটস-সহ একঝাঁক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ফিচার্স রয়েছে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান