অল্প বয়সেই বাড়ছে অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকি! জেনে নিন কীভাবে বজায় রাখবেন সুস্থ জয়েন্ট?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অস্টিওআর্থ্রাইটিসকে মূলত বয়সজনিত রোগ বলেই মনে করা হত! কিন্তু এখন ৩০ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যেও দ্রুত বাড়ছে এই জয়েন্টের সমস্যার প্রকোপ। বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত জীবনযাপন, দীর্ঘক্ষণ বসে কাজ, স্থূলতা, শরীরচর্চার অভাব এবং পুরনো জয়েন্টের আঘাত এসব কারণেই কম বয়সীদের মধ্যে অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকি বাড়ছে। অস্টিওআর্থ্রাইটিস এমন একটি ডিজেনারেটিভ জয়েন্টের রোগ, যেখানে জয়েন্টের কার্টিলেজ ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। ফলে হাঁটু, কোমর, হাত কিংবা মেরুদণ্ডের জয়েন্টে ব্যথা, ফোলাভাব, শক্ত হয়ে যাওয়া এবং নড়াচড়ায় সমস্যা দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ৫০ কোটিরও বেশি মানুষ এই সমস্যায় ভুগছেন এবং আগামী দিনে এই সংখ্যা আরও বাড়তে পারে।

কেন বাড়ছে কম বয়সীদের মধ্যে এই রোগ?

  • দীর্ঘক্ষণ একটানা বসে অফিসের কাজ করা।
  • শরীরচর্চা বা নিয়মিত হাঁটার অভাব।
  • অতিরিক্ত ওজন বা স্থূলতা।
  • খেলাধুলা বা দুর্ঘটনায় জয়েন্টে আঘাত পাওয়া।
  • ভিটামিন ডি-এর ঘাটতি।
  • বংশগত কারণ এবং কিছু বিপাকজনিত রোগ।

কোন লক্ষণগুলি অবহেলা করবেন না?

অস্টিওআর্থ্রাইটিসের সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে হাঁটু বা অন্যান্য জয়েন্টে ব্যথা,  সকালে ঘুম থেকে উঠে জয়েন্ট শক্ত লাগা, হাঁটাচলা বা সিঁড়ি ওঠানামায় সমস্যা, জয়েন্টে ফোলা বা অস্বস্তি, নড়াচড়ার সময় খটখট শব্দ হওয়া।

বিশেষজ্ঞদের পরামর্শ, প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন। দীর্ঘক্ষণ বসে থাকবেন না, মাঝেমধ্যে উঠে হাঁটুন। পেশি শক্তিশালী করার ব্যায়াম করুন। জয়েন্টে আঘাত লাগলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। সুষম খাদ্য গ্রহণ করুন এবং প্রয়োজন হলে ভিটামিন ডি ও ক্যালসিয়ামের ঘাটতি পরীক্ষা করান। অস্টিওআর্থ্রাইটিস সম্পূর্ণ নিরাময় করা না গেলেও সঠিক সময়ে রোগ শনাক্ত হলে জীবনযাত্রায় পরিবর্তন, নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে দীর্ঘদিন জয়েন্টকে সচল ও সুস্থ রাখা সম্ভব।

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী

ভ্রমণবিলাসীরা সাবধান! বর্ষাকালে ভুলেও যাবেন না এই ৭ হিল স্টেশনে

২৫ হাজার টাকা বাজেট? Realme 100X নাকি OnePlus Nord 6, কোনটি কিনবেন?

সোনম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

বুধের জোড়া অবস্থান পরিবর্তনে ভাগ্য খুলবে ৪ রাশির জাতকদের

রান্নাঘরের সিঙ্কের নিচে ভুলেও রাখবেন না এই সব জিনিস, ছারখার হয়ে যাবে জীবন

রাহু-কেতুর প্রভাবে কাটবে দুর্ভাগ্যের ছায়া, ভাগ্যের চাকা ঘুরতে পারে এই ৩ রাশির!

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

অল্প বয়সেই বাড়ছে অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকি! জেনে নিন কীভাবে বজায় রাখবেন সুস্থ জয়েন্ট?

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল