বাড়িতেই সহজ বানিয়ে ফেলুন মজাদার ছোলে সমোসা চাট

Share:

নিজস্ব প্রতিনিধি: চাটপ্রেমীদের কাছে সমোসা চাট একটি অত্যন্ত জনপ্রিয় খাবার। কড়কড়ে সমোসা, মশলাদার ছোলে, টক-মিষ্টি চাটনি ও দইয়ের অনন্য সংমিশ্রণে তৈরি এই পদ বিকেলের জলখাবার কিংবা ছোটখাটো পার্টির জন্য একেবারে আদর্শ। খুব অল্প সময়েই ঘরোয়া উপকরণে তৈরি করা যায় মুখরোচক ছোলে সমোসা চাট।

উপকরণ

(শিঙাড়ার জন্য)

ময়দা (১ কাপ), সেদ্ধ আলু (২-৩টি), চাট মশলা (১/২ চা-চামচ), জিরে গুঁড়ো (১/২ চা-চামচ),লাল লঙ্কা গুঁড়ো (১/২ চা-চামচ), গরম মশলা (১/২ চা-চামচ),নুন (স্বাদমতো ), তেল

(চাট তৈরির জন্য)

রান্না করা কাবলি ছোলা (১ কাপ), টক দই( ২ টেবিল চামচ), পুদিনা চাটনি (১ টেবিল চামচ), তেঁতুলের চাটনি (১ টেবিল চামচ ), সেভ (১ টেবিল চামচ), ডালিমের দানা (১ টেবিল চামচ) ধনেপাতা কুচি( ১ টেবিল চামচ)।

প্রদ্ধতি

প্রথমে ময়দা নরম করে মেখে ১৫ মিনিট ঢেকে রাখুন। অন্যদিকে সেদ্ধ আলুর সঙ্গে চাট মশলা, জিরে গুঁড়ো, গরম মশলা, লঙ্কা গুঁড়ো ও লবণ মিশিয়ে পুর তৈরি করুন। এরপর ময়দার লেচি বেলে তাতে আলুর পুর ভরে শিঙাড়ার আকার দিন। গরম তেলে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। এবার একটি প্লেটে সমোসা হালকা ভেঙে রাখুন। তার উপর গরম ছোলে ঢেলে দিন। এরপর একে একে দই, পুদিনা চাটনি ও তেঁতুলের চাটনি ছড়িয়ে দিন। সবশেষে সেভ, ডালিমের দানা ও ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন,চাটের স্বাদ পেতে উপরে সামান্য চাট মশলা ও ভাজা জিরা গুঁড়ো ছড়িয়ে দিতে পারেন। গরম গরম পরিবেশন করলেই মিলবে আসল স্বাদ।মচমচে সমোসা আর মশলাদার ছোলের এই দুর্দান্ত মেলবন্ধন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে।

হাইকোর্টের নির্দেশে বুলডোজার দিয়ে ভাঙা হল সরকারি জমি দখল করে গড়ে ওঠা মিষ্টির দোকান

মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে পুশ ব্যাকের চেষ্টা, বাধা বিজিবির

বাটা মশলায় দেশি মুরগির অনন্য স্বাদ, জেনে নিন সহজ রেসিপি

বিপদ বাড়ছে অভিষেকের, ২৫০ কোটির ত্রাণ ‘দুর্নীতি’তে বিষ্ণুপুরে দায়ের FIR

নতুন ভূমিকায় রোহিত শর্মা, করলেন বড় বিনিয়োগ

ভয়ঙ্কর ঘটনা,‌ ঢাকায় অটোরিকশা থেকে নামিয়ে জাতীয় দলের ক্রিকেটারকে বেধড়ক মারধর পুলিশের

প্রথম দিনেই ধাক্কা, বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’

দিদা-ঠাকুমার রান্নাঘরের সেই হারানো স্বাদ, ফিরিয়ে আনুন এই রেসিপি দিয়ে

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বাড়িতেই সহজ বানিয়ে ফেলুন মজাদার ছোলে সমোসা চাট

পাতে মটন, পরে গ্যাস-অম্বল… জামাইষষ্ঠীতে কীভাবে সুস্থ থাকবেন জেনে নিন

উলুবেড়িয়ায় ধৃত তৃণমূল কাউন্সিলর, কী অভিযোগে গ্রেফতার ?