বিকেলের টিফিন জমে ক্ষীর, মাত্র ১০ মিনিটেই বানান ঐতিহ্যবাহী আম চিড়ে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গ্রীষ্মের বিকেলে ভারী ভাজাভুজি না খেয়ে যদি হালকা, পুষ্টিকর এবং সুস্বাদু কিছু খেতে চান, তাহলে আম চিড়ে মাখা হতে পারে আদর্শ পছন্দ। পাকা আমের মিষ্টি স্বাদ, চিড়ের নরম ভাব এবং মধুর হালকা মিষ্টত্ব মিলিয়ে তৈরি এই খাবার যেমন সুস্বাদু, তেমনই ঝটপট তৈরি করা যায়। 

উপকরণ

পাকা আমের পেস্ট ( ১ কাপ ), চিড়ে (১ কাপ- ধুয়ে ৫ মিনিট ভিজিয়ে জল ঝরানো), গুঁড়ো দুধ (৪ টেবিল চামচ), মধু (৩ টেবিল চামচ- স্বাদমতো), পাকা আমের ছোট বল বা কিউব (৫টি), আমের পাতলা স্লাইস, পুদিনা বা লেবুপাতা (সাজানোর জন্য)।

প্রদ্ধতি

প্রথমে পাকা আমের খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে মসৃণ পেস্ট তৈরি করুন। একটি আলাদা পাত্রে গুঁড়ো দুধ ও মধু ভালভাবে মিশিয়ে নিন। এবার জল ঝরানো নরম চিড়ের সঙ্গে সেই মিশ্রণটি আলতোভাবে মিশিয়ে রাখুন। এরপর একটি স্বচ্ছ গ্লাস বা ডেজার্ট বাটিতে প্রথমে আমের পেস্টের একটি স্তর দিন। তার উপর চিড়ের মিশ্রণ ছড়িয়ে আবার সামান্য আমের পেস্ট দিন। ওপরে আমের  কিউব দিয়ে সাজিয়ে পুদিনা বা লেবুপাতা দিয়ে পরিবেশন করুন। চাইলে পরিবেশনের আগে ১৫থেকে ২০ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। ঠান্ডা ঠান্ডা আম-চিড়ে বিকেলের ব্রাঞ্চ কিংবা হালকা ডেজার্ট হিসেবে পরিবেশন করতে পারেন। পুষ্টিগুণে ভরপুর এই রেসিপি শিশু থেকে বড় সব বয়সের মানুষই উপভোগ করবেন।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়