খাঁটি বাঙালি পদ্ধতিতে ‘মোচার ঘণ্ট’ রাঁধতে চান? জেনে নিন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: মোচা বা কলার ফুল বাঙালি রান্নার এক অমূল্য উপাদান। নিরামিষ রান্নার মধ্যে ‘মোচার ঘন্ট’ একটি অত্যন্ত জনপ্রিয় পদ। ভাত, লুচি কিংবা পোলাও সবকিছুর সঙ্গেই দারুণ মানিয়ে যায় এই ঐতিহ্যবাহী বাঙালি রেসিপি। স্বাদে যেমন অনন্য, তেমনই পুষ্টিগুণেও ভরপুর।

উপকরণ

১টি মাঝারি আকারের মোচা, ২টি মাঝারি আলু (কিউব করে কাটা), ১/২ কাপ নারকেল কুচি, ১/২ কাপ সেদ্ধ ছোলা, ২টি তেজপাতা, ১ চা-চামচ জিরে, ১ চা-চামচ আদা বাটা, ১ চা-চামচ জিরে বাটা, ১/২ চা-চামচ হলুদ গুঁড়ো, ১ চা-চামচ লঙ্কা গুঁড়ো, ১/২ চা-চামচ গরম মশলা গুঁড়ো, ১ চা-চামচ চিনি, স্বাদমতো লবণ, ২ টেবিল চামচ ঘি, ৩ টেবিল চামচ সর্ষের তেল।

পদ্ধতি

মোচার শক্ত খোলস ছাড়িয়ে ভিতরের ফুলগুলো আলাদা করুন। প্রতিটি ফুল থেকে শক্ত অংশ ও স্বচ্ছ আবরণ ফেলে দিন। এরপর কুচি করে কেটে হলুদ ও সামান্য লবণ মেশানো জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। পরে ভাল করে ধুয়ে সেদ্ধ করে নিন। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে আলু ভেজে তুলে রাখুন। একই তেলে তেজপাতা ও জিরে ফোড়ন দিন। এরপর আদা বাটা ও জিরে বাটা দিয়ে কষাতে শুরু করুন। মশলা থেকে সুগন্ধ বের হলে হলুদ, লঙ্কা গুঁড়ো এবং সামান্য জল দিয়ে আরও কিছুক্ষণ কষান। এবার ভাজা আলু, সেদ্ধ ছোলা এবং সেদ্ধ মোচা দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। মাঝারি আঁচে ৮ থেকে ১০ মিনিট রান্না করুন। এরপর নারকেল কুচি, চিনি ও লবণ যোগ করুন। সব উপকরণ ভালভাবে মিশে গেলে ঢেকে আরও কয়েক মিনিট রান্না করুন। শেষে গরম মশলা গুঁড়ো ও ঘি ছড়িয়ে নামিয়ে নিন। চাইলে উপর থেকে সামান্য ভাজা নারকেল ছড়িয়ে পরিবেশন করতে পারেন।

গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে এর আসল স্বাদ পাওয়া যায়। এছাড়া লুচি, পরোটা বা পোলাওয়ের সঙ্গেও এটি খাওয়া যেতে পারে। নিরামিষ ভোজের মেনুতে এই পদ থাকলে খাবারের স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। বাঙালির হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী রান্নাগুলির মধ্যে মোচার ঘন্ট অন্যতম।

দিনদুপুরে মুখে সেলোটেপ লাগিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রকে অপহরণের চেষ্টা, উত্তাল ক্যানিং

প্রয়াত হরিদ্বারের ‘ভাণ্ডারা রাজা বাবা’, জানেন কে ছিলেন তিনি?

বর্ষায় স্বাদ বদল করতে চান? রান্না করুন কাসনপোড়া ইলিশের ঝোল

‘ভারত-আফগানিস্তানের DNA এক’, পাকিস্তানের রক্তচাপ বাড়িয়ে মন্তব্য আফগান মন্ত্রীর

মেডিক্যাল ভিসার আড়ালে চোরাই মোবাইল পাচার! কলকাতায় গ্রেফতার বাংলাদেশের ‘ডলার’

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

বিনিয়োগকারীদের ৫০ কোটি টাকা হাতিয়ে পলাতক ব্যবসায়ী দম্পতি, সুইজারল্যান্ডে গিয়ে নিখোঁজ

রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন! মেদিনীপুর মেডিক্যাল কলেজে ৫ কর্মীকে শোকজ

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা, খুনের চেষ্টা করলেই নিশ্চিহ্ন হবে ইরান’, হুঁশিয়ারি ট্রাম্পের

চিংড়িঘাটায় দ্রুত গতিতে চলছে কাজ, কবি সুভাষ-সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু ডিসেম্বরেই

দাবানলের আগুন নেভাতে দমকল কর্মীদের উৎসাহ জোগাল ছাগল, ভাইরাল ভিডিও

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড