রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিন একই ধরনের আলুর তরকারি খেতে খেতে একঘেয়েমি চলে এসেছে! তাহলে দুপুর বা রাতের খাবারে বাড়িতেই বানিয়ে ফেলুন আচারি আলু। আচার মশলার টক ঝাল স্বাদ আর মশলার সুগন্ধে তৈরি এই শুকনো আলুর পদ লুচি, পরোটা কিংবা রুটির সঙ্গে দারুণ মানিয়ে যায়। কম সময়ে তৈরি হওয়ায় এটি টিফিন বা অতিথি আপ্যায়নের জন্যও আদর্শ।

উপকরণ

মাঝারি আকারের সেদ্ধ আলু (৫-৬টি), সর্ষের তেল (২ টেবিল চামচ), সর্ষে (১ চা-চামচ), মৌরি (১ চা-চামচ), কালোজিরে (½ চা-চামচ), জিরে (½ চা-চামচ), শুকনো লাল লঙ্কা (২টি), হিং (এক চিমটি), হলুদ গুঁড়ো (½ চা-চামচ), লাল লঙ্কার গুঁড়ো (১ চা-চামচ), আমচুর গুঁড়ো (১ চা-চামচ), আচার মশলা (১ টেবিল চামচ), নুন (স্বাদমতো), কাঁচালঙ্কা কুচি, ধনেপাতা কুচি।

পদ্ধতি

সেদ্ধ আলুর খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে নিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে সর্ষে, জিরে, মৌরি, কালোজিরে, শুকনো লঙ্কা ও এক চিমটি হিং ফোড়ন দিন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো ও সামান্য জল দিয়ে মশলা কষে নিন। এবার আলুর টুকরোগুলো দিয়ে ভালভাবে মিশিয়ে নিন যাতে মশলা চারদিকে লেগে যায়। এরপর আচার মশলা, আমচুর গুঁড়ো, নুন ও কাঁচালঙ্কা দিয়ে ৪ থেকে ৫ মিনিট ভাজুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে গ্যাস বন্ধ করে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন। গরম গরম লুচি, পরোটা বা রুটির সঙ্গে এই আচারি আলু খেতে লাগবে অনবদ্য।

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

ককরোচদের আন্দোলন এড়িয়ে চলার নির্দেশ, দিল্লি বিশ্ববিদ্যালয়কে চরম ভর্ৎসনা পূজা ভাটের

রাজস্থানে ৭০ বছরের বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই প্রতিবেশী

হোটেল রুমে অতিরিক্ত মদ্যপানেই মৃত্যু সৌদি রাজপুত্রের, ব্রিটিশ আদালতের নথিতে চাঞ্চল্যকর তথ্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার

‘শহরে উত্তম কুমারের নামে ফিল্ম সেন্টার,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্টোরথে বাড়িতে বানান পুরীর স্টাইলে স্পেশাল খাজা, জেনে নিন সহজ রেসিপি

‘দুর্নীতি আর সহ্য নয়’, ঘুষ চাওয়ায় অভিযুক্ত দুই ইনস্পেক্টরকে সাসপেন্ড করে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রশ্নফাঁসে রেয়াত নয়, ৫-১০ বছরের জেল-সহ ১ কোটি টাকার জরিমানা ঘোষণা কেন্দ্রের

ডাকঘরের এই স্কিমে মাসে ৮০০০ টাকা জমালে ৫ বছর পর মিলবে ৫.৭১ লক্ষ

রুটি-পরোটার সঙ্গে জমে যাবে, বাড়িতে বানিয়ে নিন টক ঝাল আচারি আলু

মুখে দিলেই মিলিয়ে যাবে! নামমাত্র উপকরণে ঝটপট তৈরি করুন সুস্বাদু কালাকাঁদ

সুদ-সহ হিসেব নেওয়া মন্তব্যের জের, অভিষেকের বিরুদ্ধে ফের FIR দায়ের