চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জলবায়ু পরিবর্তনের প্রভাব দানাশস্যের ফলনে, টান পড়ছে মধ্যবিত্তের পকেটে

নিজস্ব প্রতিনিধিঃ আপনার থালায় প্রতিদিন যে একমুঠো অড়হর ডাল ওঠে, তার পেছনে লুকিয়ে রয়েছে এক সূক্ষ্ম জৈব প্রক্রিয়া। কিন্তু  তাপমাত্রা সেই প্রক্রিয়াকেই নীরবে ধ্বংস করে দিচ্ছে। ফলে প্রভাব পড়ছে সরাসরি রান্নাঘরে।

 মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশে বছরে প্রায় ৪.৫ মিলিয়ন টনের বেশি অড়হর ডাল উৎপাদন হয়। এই ডাল প্রতিদিন কোটি কোটি ভারতীয়ের খাদ্যতালিকার গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন এই অত্যাবশ্যক খাদ্যশস্যকেই বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তুর ডাল উষ্ণ আবহাওয়ার ফসল হলেও এর সহনশীলতার সীমা খুব স্পষ্ট। ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ফসল সবচেয়ে ভালো জন্মায়। কিন্তু ফুল ফোটার সময় তাপমাত্রা যদি ৩২ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যায়, তখন গাছের ভেতরে ঘটে এক গুরুতর জৈব পরিবর্তন-পরাগরেণু নষ্ট হয়ে যায়। ফলে ফুল আর ফল ধারণ করতে পারে না এবং গাছ থেকে ঝরে পড়ে। বিজ্ঞানীরা একে বলেন ‘ফ্লোরাল অ্যাবরশন’।

আবহাওয়াবিদদের তথ্য বলছে, ১৯৮০ সালের পর থেকে খরিফ মরশুমে ভারতের গড় তাপমাত্রা প্রতি দশকে প্রায় ০.৬ ডিগ্রি সেলসিয়াস করে বেড়েছে। পাশাপাশি অনিয়মিত বৃষ্টিপাতও সমস্যাকে আরও জটিল করে তুলছে। কখনও অতিবৃষ্টি, কখনও দীর্ঘ খরা-এই চরম আবহাওয়ার প্রভাব সরাসরি পড়ছে ডালের উৎপাদনে। কম ফলন মানেই কম সরবরাহ, আর কম সরবরাহ মানেই বাড়তি দাম। ২০২৪ সালের শেষে ভারতে  অড়হর ডাল  খুচরো দাম কেজি প্রতি ২০০ টাকারও বেশি ছাড়িয়েছে। উৎপাদনের ঘাটতি মেটাতে আফ্রিকার বিভিন্ন দেশ থেকেও ডাল আমদানি করতে হচ্ছে।  এতেই বাড়ছে এই দানাশস্যের সঙ্কট, সেই সঙ্গেই সাধারণ মধ্যবিত্তের পকেটে পড়ছে টান। 

Published by:

Share Link:

More Releted News:

বৈশাখী অমাবস্যায় বড় পরিবর্তন আনবে শনি , সতর্ক থাকুন এই ৪ রাশির জাতক-জাতিকেরা

গরমে তৃষ্ণা মেটাতে স্বাস্থ্যকর আম লস্যির সহজ রেসিপি

অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণকারী শিশুদের কেন ভাগ্যবান বলে জানেন?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে সাফল্য, তবে পরিবারের চরম বিপদের সম্ভাবনা..

মীন রাশিতে চন্দ্র–মঙ্গলের মহালক্ষ্মী রাজযোগ! ৩ রাশির জীবনে আসছে অর্থ ও সাফল্যের জোয়ার?

বয়স ১৭, কিন্তু ওজন মাত্র ২.১৩ কেজি! লুসিয়াই বিশ্বের সবচেয়ে হালকা ব্যক্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ